ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদকচক্রে জড়িত বাহুবলীর প্রভাস

অাকাশ বিনোদন ডেস্ক:

মাদকচক্রের জাল ফাঁস হতেই বেসামাল তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি। ইতিমধ্যেই জেরায় তেলেগু ফিল্ম ইন্ডাস্টির নামকরা তারকাদের একটি তালিকা তৈরি করেছে তেলঙ্গানা প্রহিবিশন অ্যান্ড এক্সাইজ ডিপার্টমেন্ট বা টিপিইডি। তালিকায় তেলেগু তারকা রবি তেজা, সুব্বারাজু, নভদীপ, চার্মি সিং, তরুণ, নন্দু, তানিশ, মুমেইথ খান, পরিচালক পুরী জগন্নাথ, প্রযোজক শ্রীনিবাস রাও, আর্ট ডিরেক্টর চিন্না এবং ক্যামেরাম্যান শ্যামকে নাইডুর নাম রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় আবার ‘‌বাহুবলী’‌ তারকা প্রভাস এবং রানা দাগ্গুবাতির নামও উঠে এসেছে। যদিও তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের সাহায্যে ৪ জুলাই ওই মাদক চক্র ফাঁস করেছিল টিপিইডি। গ্রেপ্তার হয় ১৩ জন মাদক পাচারকারী। তাদের জেরা করেই এই নাম পেয়েছেন বলে জানিয়েছেন টিপিইডির ডিরেক্টর আকুন সবরওয়াল।

আকুন আরও বলেন, ‘মাদক পাচারকারীদের জেরা করে অনেক নামী ব্যক্তিদের নাম পেলেও তাদের বা পুলিশের পক্ষ থেকে কোনো নাম এখনো প্রকাশ করা হয়নি। কারণ উপযুক্ত প্রমাণ ছাড়া কারো মানসম্মান নিয়ে টানাটানি করতে চান না তারা।

‘বাহুবলী’‌ ছবিতে প্রভাসের বন্ধুর চরিত্রে অভিনয় করা সুব্বারাজু জানান, কীভাবে তার নাম পেল পুলিশ সে বিষয়ে তিনি সম্পূর্ণ অন্ধকারে। নভদীপের দাবি, এক মাদক পাচারকারীর সঙ্গে সম্প্রতি একটি অনুষ্ঠানে তার আলাপ হয়েছিল। ফলে তার ফোনে ওই ব্যক্তির নম্বর আছে। পুরী জগন্নাথ প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। এক সুরে সুর মিলিয়ে সবার বক্তব্য, তারা দায়িত্বশীল নাগরিক। পুলিশ এবিষয় নিয়ে কথা বলতে চাইলে তারা থানায় গিয়ে তারা কথা বলবেন। তবে ঘটনা যাই হোক মাদকের ধোঁয়ায় যে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কালো ছায়া পড়ল তা একরকম বলা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদকচক্রে জড়িত বাহুবলীর প্রভাস

আপডেট সময় ০৪:২৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭