ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে ট্রেনের নিচে ফেলে নারীকে হত্যার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী নগরীর দাশপুকুর এলাকায় এক নারীকে ট্রেনের নিচে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল তিনটার দিকে এ ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সন্ধ্যায় পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় নিহত মাবিয়া খাতুন (৫৫) দাশপুকুর এলাকার ভিকুর স্ত্রী। মাবিয়া খাতুনের স্বজনরা অভিযোগ করেছেন, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাবিয়াকে ট্রেনের নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, শুক্রবার নগরীর দাশপুকুর এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তবে ওই মাদক ব্যবসায়ীকে আটক করতে মাবিয়া খাতুন পুলিশকে তথ্য দিয়েছিল বলে ধারণা করে ক্ষিপ্ত হয় আটককৃত পরিবারের লোকজন। এরপর বিকেলে মাবিয়ার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় দাশপুকুর এলাকার জরিনা, নাজমা, ঝর্না ও রহিমা বেগম নামের তিন নারী। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেন রাজশাহী স্টেশনের দিকে আসছিল। বিকেল সোয়া তিনটার দিকে ওই ট্রেনের নিচে পড়ে মারা যান মাবিয়া।

তিনি বলেন, তবে মাবিয়াকে ট্রেনের নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে, নাকি ট্রেন আসার বিষয়টি তিনি খেয়াল না করে লাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন, সেটি এখনো পরিষ্কার নয়। ঘটনার পরে ওই চার নারী পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে, ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান থানার এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে ট্রেনের নিচে ফেলে নারীকে হত্যার অভিযোগ

আপডেট সময় ১১:২৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭