ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস ও পোষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী নামে একজন নিহত ও বাবুল মিয়া নামে একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তি মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর গ্রামের মৃত আরফান আলী মৃধার ছেলে।

জানা গেছে, প্রথম সড়ক দুর্ঘটনাটি ঘটে শুক্রবার সকাল আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে। শুক্রবার ভোরে সিরাজগঞ্জের বেলকুচি থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দ্যেশে যাত্রা করেন। পথিমধ্যে মির্জাপুরের চড়পাড়া নামক স্থানে পৌছালে পেছন দিক থেকে আসা একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি মহাসড়কের পাশে পড়ে গেলে বাবুল মিয়া আহত হয়। স্থানীয়রা বাবুল মিয়াকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে সকাল সোয়া নয়টার দিকে মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় সড়ক দুর্ঘটনাটি ঘটে। মোহাম্মদ আলী মৃধা নামে এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকের চালককে আটক করতে না পারলেও ট্রাকটি আটক করেছে বলে জানা গেছে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর কবিরের সঙ্গে কথা হলে তিনি পৃথক সড়ক দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, আইনী পক্রিয়া শেষে মৃত ব্যক্তির বডি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় ১১:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭