ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

যশোরে ছাত্রীনিবাসের উঠানে অর্ধশতাধিক বোমা

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোর শহরের খড়কী এলাকার একটি ছাত্রীনিবাসের উঠান থেকে অর্ধশতাধিক বোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে পুলিশ এসব বোমা উদ্ধার করে। স্থানীয় লোকজন জানায়, প্রতিপক্ষ সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য খড়কী শাহ আবদুল করিম রোড বাইলেনের ওই বাড়িতে এগুলো জড়ো করা হচ্ছিল।

বোমাগুলো যে বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেটির মালিক মাহবুবুর রহমান। তিনি জানান, তাঁর বাড়ির নিচতলায় ছাত্রীনিবাস (মেস)। সেখানে অবস্থানরত ছাত্রীরা রাত ৮টার দিকে দেখতে পান যে কয়েকজন যুবক ব্যাগ হাতে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। বিষয়টি ছাত্রীরা তাকে জানালে তিনি তা পুলিশকে জানান। সঙ্গে সঙ্গে পুলিশের সাত-আটটি দল ঘটনাস্থলে আসে। তার আগেই সন্ত্রাসীরা ব্যাগগুলো রেখেই পালিয়ে যায়।

রাত সাড়ে ৯টা থেকে অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদারের নেতৃত্বে বিপুল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পুলিশ সদস্যরা বোমাগুলো বালতির পানিতে ডুবিয়ে সেগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার বলেন, বোমাগুলো গণনা করে সেগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। বোমার সংখ্যা এখনই বলা যাচ্ছে না। তবে ৫০-৬০টির মতো হবে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের শাখার গোয়েন্দা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, পাঁচ-ছয়জন সন্ত্রাসী বোমাগুলো জড়ো করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। কাউকে আটক করা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যশোরে ছাত্রীনিবাসের উঠানে অর্ধশতাধিক বোমা

আপডেট সময় ১১:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭