ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমেরিকায় ঈদুল আজহা উদযাপিত, বাংলাদেশিদের সঙ্গে নামাজ আদায় করলেন জোহরান মামদানি নাহিদ-আসিফ-মাহফুজ নতুন বন্দোবস্ত তৈরিতে ব্যর্থ হয়েছে: ফরহাদ মজহার ১ জুন থেকে রামিসা হত্যাকাণ্ডের বিচারকাজ শুরু হবে: আইনমন্ত্রী ম্যাচ ফিক্সিংকে ফৌজদারি অপরাধ হিসেবে পরিণত করতে চায় বিসিবি আড়াইহাজারে মস্তকবিহীন মরদেহ উদ্ধার: বিদেশ থেকে আনা হলো মূল পরিকল্পনাকারীকে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা খসড়া: হরমুজে ফিরছে বাণিজ্যিক জাহাজ, সরছে মার্কিন অবরোধ আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: সমাজকল্যাণমন্ত্রী ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ষড়যন্ত্র করে আ’লীগের জয় ঠেকানো সম্ভব না: হাছান মাহমুদ

অাকাশ নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া লন্ডনে গেছেন। বিমানবন্দরে মা-ছেলে কান্নাকাটি করেছেন। মা-ছেলে কান্নাকাটি করবে এটাই স্বাভাবিক। তবে তার দলের ছোড়া পেট্রোলবোমার আগুনে শত শত মানুষ পুড়ে মারা গেছে। তাদের জন্য আকাশ-বাতাস কেঁদেছে। তিনি তো একবারও চোখের পানি ফেলেনি। এছাড়া, চিকিৎসার জন্যে দুই মাস লাগে না। ষড়যন্ত্র করে লাভ হবে না। সব ষড়যন্ত্র প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে আবারও আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করবে।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘শেখ হাসিনার কারাবন্দি দিবস’ উপলক্ষে সোমবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ২০১৪ সালের মত ষড়যন্ত্র না করে রোডম্যাপ অনুসারে নির্বাচন কমিশন কোনো সহযোগিতা চাইলে রাজনৈতিক দল হিসেবে সহযোগিতা করুন। এখনও রোড না খুঁজে কানাগলির মধ্যে পথ খুঁজলে নেতাকর্মীরা হতাশ হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অমানিশার অন্ধকারে আলোকবর্তিকার মত। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। যত ষড়যন্ত্রের জাল বিছানো হোক নেতাকর্মীরা সে ষড়যন্ত্র ছিন্ন করবে। এ সময় উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংসদ সদস্য শিরীন নঈম পুনম, সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমেরিকায় ঈদুল আজহা উদযাপিত, বাংলাদেশিদের সঙ্গে নামাজ আদায় করলেন জোহরান মামদানি

ষড়যন্ত্র করে আ’লীগের জয় ঠেকানো সম্ভব না: হাছান মাহমুদ

আপডেট সময় ০৭:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭