ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পবায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উত্তরা কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহত মাফিজুল ইসলাম (৩২) শাহ মখদুম থানার ভুরইল গ্রামের আজিজ মন্ডলের ছেলে এবং আহত হয়েছে একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুল লতিফ (৪৫)।

নওহাটা পৌর কাউন্সিলর আবু সুফিয়ান ও শাহ মখদুম থানার এসআই ছবুর খন্দকার জানান, সকাল সোয়া ৭টার দিকে মাফিজুল ইসলাম আব্দুল লতিফের খড়িবোঝাই ভ্যানে করে নওহাটা দিকে যাচ্ছিলেন। ভ্যানটি রাজশাহী-নওগাঁ মহাসড়কে উত্তরা কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে বিপরীত দিকে বাঁশ বোঝায় ঢাকা মেট্রো-ট-১৮-৩৬০৮ নম্বরের ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খড়ির ওপর বসে থাকা মাফিজুল ইসলাম ছিটকে পড়ে নিহত হন। পাশাপাশি ভ্যানচালক আব্দুল লতিফ মারাত্মক জখম হন।

স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাফিজুলকে মৃত ঘোষণা করেন। এদিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেবে যায়। এতে ট্রাকটি জব্দ করা গেলেও ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায় বলে জানান এসআই ছবুর খন্দকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

রাজশাহীতে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

আপডেট সময় ০৪:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭