ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

উন্নয়নের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই: রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারের গৃহীত উন্নয়ন কাজে ‘আত্মতুষ্টিতে’ না ভোগার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, “সরকার সূচিত কর্মকাণ্ডের মাধ্যমে দেশে-বিদেশে যে স্বীকৃতি ও সম্মান বাংলাদেশ অর্জন করেছে, তার গর্বিত অংশীদার আমরা সবাই। তবে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। উন্নয়নের পথে আমাদের আরো অনেক দূর যেতে হবে।”

জাতীয় যুব দিবস উপলক্ষে বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে সরকারের এই উন্নয়ন কাজ এগিয়ে নিতে যুবকদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

সন্ত্রাস-জঙ্গিবাদ পরিহার করে মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, “আমাদের অমিত সম্ভাবনাময় যুবসমাজকে সন্ত্রাস-জঙ্গিবাদ পরিহার করে মানবিক গুণাবলি সম্পন্ন হতে হবে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। তোমাদের প্রতি আহ্বান- দেশ গড়ার মহানব্রত নিয়ে তোমরা তোমাদের অগ্রযাত্রাকে অব্যাহত রাখো।

“কাজের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সততা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, তথ্যপ্রযুক্তির ব্যবহার, সম্পদের যথাযথ ব্যবহার এবং সর্বোপরি সরকারি সেবা প্রদানে মন্ত্রণালয়সহ যুব উন্নয়ন অধিদপ্তরকে আরো উদ্ভাবনী হওয়ার আহ্বান জানাচ্ছি।”

রাষ্ট্রপতি বলেন, “ছোট-বড় উদ্যোগ গ্রহণের মাধ্যমে এবং সমাজে ইতিবাচক অবদান রেখে মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে হবে। এর ফলে তোমাদের অবস্থার উন্নতির সাথে দেশও দারিদ্র্যমুক্ত হয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।”

দেশপ্রেম, মানবিকতা, নৈতিকতা এবং আধুনিক বিজ্ঞানমনস্ক শিক্ষা ও যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে কর্মদক্ষতায় ঋদ্ধ করে যুবকদের গড়ে তুলতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন সার্থক হবে বলে আমি মনে করি।”

অনুষ্ঠানে যুব দিবস উপলক্ষে প্রশিক্ষিত যুবাদের মধ্য থেকে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে ‘দৃষ্টান্তমূলক অবদানের’ স্বীকৃতির জন্য ২৭ জনকে পুরস্কার দেন রাষ্ট্রপতি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়, সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া সচিব আসাদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ালুল করিম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত

উন্নয়নের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই: রাষ্ট্রপতি

আপডেট সময় ০৩:১৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭