ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল

ইরানে প্রেসিডেন্টের ভাই গ্রেফতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসাইন ফেরেদুনকে দুর্নীতির অভিযোগের তদন্তে আটক করেছে দেশটির বিচার বিভাগ।ইরানের বিচার বিভাগের মুখপাত্রকে উদ্ধৃত করে রয়টার্স ও বিবিসি আজ রোববার এই খবর জানিয়েছে।ফেরেদুনের বিরুদ্ধে মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে রুহানি সমর্থকরা অভিযোগের খবর এসেছে রয়টার্সে।

অন্যদিকে বিবিসি বলছে, স্বজনদের দুর্নীতির তদন্ত আটকে দেয়ার অভিযোগ রয়েছে প্রেসিডেন্ট রুহানির বিরুদ্ধে। ইরানের গোলাম হোসেন মহসেনিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, অবৈধ সম্পদ অর্জনের মামলায় শনিবার ফেরেদুনকে তলব করা হয়েছিল। পরে তাকে বন্দি করা হয়। ‘যদি তিনি জামিনের বন্দোবস্ত করতে পারেন, তবে তিনি ছাড়া পাবেন,’ বলেন মহসেনি। সেই সঙ্গে তিনি বলেন, মামলাটি চলবে। জামিনের জন্য ফেরেদুনকে কী পরিমাণ অর্থ দিতে হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

প্রেসিডেন্ট রুহানির পরামর্শক হিসেবে পরিচিত ফেরেদুন একজন কূটনীতিক। পরমাণু কর্মসূচি সঙ্কট অবসানে ২০১৫ সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে আলোচনায় ইরানের প্রতিনিধি দলে ছিলেন তিনি। ফেরেদুনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপকদের বেতন বাড়ানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগও রয়েছে। তবে তিনি বরাবরই সব ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন।

দুই মাস আগে প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত রুহানি তার ভাইয়ের এই কেলেঙ্কারি নিয়ে চাপের মধ্যে রয়েছেন। ভোটের সময় দুর্নীতির বিষয়ে তার নীতিও ব্যাপক সমালোচনায় পড়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের নতুন অধিনায়ক রহমত শাহ

ইরানে প্রেসিডেন্টের ভাই গ্রেফতার

আপডেট সময় ০৫:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭