ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

পরীক্ষার ভয়ে শঙ্কিত স্কুলছাত্রীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোণার কেন্দুয়ায় সোনিয়া আক্তার নামে এক জেএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে। সে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে না পারার কারণে কীটনাশক পান করে।

সোনিয়া আক্তার কেন্দুয়ার সাবেরুন্নেছা বলিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে উপজেলার মাসকা ইউনিয়নের সাতাশি গ্রামের আব্দুল কদিরের মেয়ে। কেন্দুয়া পৌর শহরের চন্দগাতি এলাকায় মামা আবু সাদেকের বাড়িতে থেকে লেখাপড়া করতো সে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে কেন্দুয়া থানার পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, সোনিয়া জেএসসি পরীক্ষার্থী ছিল। কিন্তু সে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি। কয়েকদিন ধরে সোনিয়া পরিবারের সদস্যদের এ নিয়ে কথা বলেছিল।

সিরাজুল ইসলাম আরো বলেন, পরীক্ষার ভয় থেকে মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজের ঘরে কীটনাশক পান করে সোনিয়া। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন তাকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত

পরীক্ষার ভয়ে শঙ্কিত স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০১:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭