ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আকমল-সামির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

সময়টা মোটেও ভাল যাচ্ছে না উমর আকমলের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের হয়ে মাঠে নামা হয়নি তার। অথচ এরপর দুই দুইবার জাতীয় দলে ডাক পান তিনি। কিন্তু দুইবারই পরে দল থেকে বাদ পড়েন। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পাকিস্তানের চূড়ান্ত দলে ছিল উমর আকমলের নাম। কিন্তু পরে তাকে বাদ দেয়া হয়। এরপর ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে রাখা হয়। দলের সঙ্গে ইংল্যান্ডেও যান।

কিন্তু ফিটনেসের অভাবে তাকে পরে দেশে পাঠিয়ে দেয়া হয়। এছাড়া নানা বিতর্কের জন্ম দিয়ে প্রায়-ই খবরের শিরোনাম হন উমর আকমল। আর এবার মনে হয় বড় বিপদে পড়তে যাচ্ছেন তিনি। তার বিরুদ্ধে উঠলো স্পট ফিক্সিংয়ের অভিযোগ। একই অভিযোগ উঠেছে পাকিস্তানের পেসার মোহাম্মদ সামির বিরুদ্ধেও। তাদের বিরদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তদন্ত করতে যাচ্ছে। স্পট ফিক্সিং নিয়ে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দ্বিতীয় আসর বেশ আলোচিত। এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার নিষিদ্ধ হয়েছেন। পিএসএলে ফিক্সিং করার অভিযোগে যুক্তরাজ্যে একজন জুয়াড়িকে আটক করে দেশটির পুলিশ। মোহাম্মদ ইউসুফ নামের ওই জুয়াড়িকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই জিজ্ঞাসাবাদে সে বেশ কয়েকবার উমর আকমল ও মোহাম্মদ সামির নাম উল্লেখ করে। বিষয়টি জানিয়েছে তদন্ত কমিটি।

পিসিবি’র এক কর্মকর্তা বলেন, ‘তদন্ত কমিটি জানিয়েছে, ফিক্সিং নিয়ে লন্ডনের মোহাম্মদ ইউসুফের জিজ্ঞাসাবাদের সময় উমর আকমল ও মোহাম্মদ সামির নাম বেশ কয়েকবার এসেছে। পুরো ব্যাপারটা শতভাগ নিশ্চিত হয়েই দুজনকে নোটিশ পাঠাবে বোর্ড। তাদের জড়িত থাকার ব্যাপারে আমরা সামনে বিস্তারিত তদন্ত করবো।’ গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রাজশাহী কিংসের হয়ে খেলেন উমর আকমল ও মোহাম্মদ সামি। এবারো বিপিএলে দেখা যাবে তাদের। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আকমল ও সামিসহ বিপিএলে খেলা সব পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নজরদারি রাখা হবে টুর্নামেন্ট চলাকালে বাড়তি নজরদারিতে রাখবে। পিএসএলে করাচি কিংসের হয়ে খেলা মোহাম্মদ সামি পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট ও ৮৭ ওয়ানডে খেলেছেন। আর উমর আকমল খেলেছেন ১৬ টেস্ট, ১১৬ ওয়ানডে ও ৮৬ টি-টোয়েন্টি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আকমল-সামির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

আপডেট সময় ০৫:৫০:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭