ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা এলাকায় ভোটার হতে স্বজনদেরও পরিচয়পত্র লাগবে

অাকাশ নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, দেশের যেসব এলাকায় রোহিঙ্গারা বসবাস করছে সেখানকার জনগণকে ভোটার হতে হলে বাবা-মা, ফুফু এবং চাচার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখাতে হবে। এসব এলাকার জনগণকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ কমিটিও গঠন করা হয়েছে বলে জানান ইসি সচিব।সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সভায় সব বিভাগীয় কমিশনার, পুলিশ হেড কোয়ার্টার্সের প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন, ভোটার তালিকায় রোহিঙ্গাদের ঢুকে পড়া রোধে বিশেষ এলাকা চিহ্নিত আছে। এর আগে ২০টি উপজেলা ছিল, এবার আরও ১০টি এলাকা চিহ্নিত করা হয়েছে। এই ৩০ এলাকার জন্য বিশেষ কমিটি আছে। এসব এলাকার কার্যপরিধিতে কী কী বিষয় তারা দেখবেন তাও নির্ধারিত করা আছে।

সচিব বলেন, তিনটি ধাপে মোট ৭২ দিনে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ জানুয়ারি ২০০০ বা তার আগে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে এবার তাদের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দেয়া হবে। তথ্য হালনাগাদের সময় নাম সংশোধন বা ভোটার এলাকা পরিবর্তন করতে পারবেন কিনা জানতে চাইলে সচিব বলেন, ১৩ নম্বর ফরম পূরণ করে ভোটার এলাকা স্থানান্তর করা যাবে। তথ্য হালনাগাদে নাম সংশোধনের বিষয়টি রাখা হয়নি। নাম বা অন্য যেকোনো তথ্য সংশোধনের জন্য নির্বাচন অফিসে যেতে হবে।

প্রসঙ্গত, আগামী ২৫ জুলাই থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে ইসি। ময়মনসিংহ থেকে এই কাজের উদ্বোধন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা এলাকায় ভোটার হতে স্বজনদেরও পরিচয়পত্র লাগবে

আপডেট সময় ০৫:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭