ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিকিৎসার নয় মামলার ভয়ে লন্ডনে খালেদা জিয়া: কাদের

অাকাশ নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করে বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্যই নয়, লন্ডনে গেছেন মামলার ভয়ে। সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মামলার ভয়ে একজন অনেক আগে থেকেই লন্ডনে আছেন। আর দলের শীর্ষ নেত্রী মামলার ভয়েই লন্ডনে টেমস নদীর পাড়ে চলে গেছেন।’ তিনি (খালেদা জিয়া) আর ফিরে আসবেন কি না এ নিয়ে চারদিকে সন্দেহ ঘনীভূত হচ্ছে। সবার মধ্যে আলোচনা চলছে’, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গত শনিবার সন্ধ্যার পর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা পরিষ্কার বলতে চাই, তিনি (খালেদা জিয়া) চিকিৎসার জন্য যাচ্ছেন। চিকিৎসাই একমাত্র উদ্দেশ্য।খন্দকার মোশাররফ সেদিন আরো বলেন, ‘অতি শিগগিরই খালেদা জিয়া চিকিৎসা শেষ করে দেশে ফিরে আসবেন। দেশে ফিরে এসে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেওয়ার কথা। তিনি ফিরে এসে সে রূপরেখা দেবেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘মামলা থেকে বাঁচার জন্য খালেদা জিয়া আদালতে ১৫০ বার সময় চেয়েছেন। এই মামলা থেকে বাঁচার জন্য তিনি সেখানেই (লন্ডন) থেকে যান কি না এ নিয়ে সন্দেহ হচ্ছে। ওয়ান-ইলেভেনের সময় আমাদের নেত্রী মামলা উপেক্ষা করে সাহস করে দেশে চলে এসেছেন। খালেদা জিয়াও সেই সাহস দেখান কি না সেটিই এখন দেখার বিষয়। নির্বাচন কমিশনের রোডম্যাপ নিয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘রোডম্যাপ নিয়ে আমরা আপাতত কোনো বক্তব্য দেব না। রোডম্যাপের অগ্রগতি ও বাস্তবায়ন দেখে প্রতিক্রিয়া জানাব।’

এটি ‘আওয়ামী লীগের রোডম্যাপ’- বিএনপির এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আপাতত এ নিয়ে কোনো কথা বলব না।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসার নয় মামলার ভয়ে লন্ডনে খালেদা জিয়া: কাদের

আপডেট সময় ০৪:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭