ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, ট্রাম্পের সহযোগী অভিযুক্ত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী ম্যানেজার পল ম্যানাফোর্ট নিজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত হয়েছেন।

ম্যানাফোর্ট ও তাঁর ব্যবসায়ী অংশীদার রিক গেটসের বিরুদ্ধে ১২টি অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার তাঁরা ওয়াশিংটনে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) কার্যালয়ে আত্মসমর্পণ করেছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, কর ফাঁকি, অর্থপাচারে অভিযুক্ত হয়েছেন তাঁরা।

ট্রাম্পের নির্বাচনী প্রচারে রাশিয়ার কোনো হস্তক্ষেপ ছিল কি না সে ব্যাপারে অভিযোগে উল্লেখ করা হয়নি। তবে ইউক্রেনের সঙ্গে ম্যানাফোর্ট ও গেটসের ব্যবসায়িক লেনদেনের সঙ্গে সম্পর্কিত এসব অভিযোগ। অভিযোগের মধ্যে রয়েছে ইউক্রেনের রাশিয়াপন্থী রাজনীতিক ভিক্তর ইয়ানুকোভিচের পক্ষে অনিবন্ধিত চর হিসেবে কাজ করেছেন ম্যানাফোর্ট ও গেটস। ২০১৪ সালে ইয়ানুকোভিচ গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন।

ম্যানাফোর্ট এক কোটি ৮০ লাখ মার্কিন ডলার বিদেশে পাচার করেছেন। এ অর্থ তিনি সম্পত্তি, পণ্য ও সেবা কিনতে ব্যবহার করেছেন, যা তিনি যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে গোপন রেখেছেন। সব মিলিয়ে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে সাত কোটি ৫০ লাখ ডলার পাওয়া গেছে। মার্কিন গোয়েন্দারা এরই মধ্যে জেনেছেন, নির্বাচনে ট্রাম্পের জয়ের জন্য রাশিয়ার সরকারের হস্তক্ষেপ চাওয়া হয়।

এদিকে, ট্রাম্পের নির্বাচনী দলের উপদেষ্টা জর্জ পাপাদোপুলস আদালতে দোষ স্বীকার করে বক্তব্য দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ থেকে বোঝা যাচ্ছে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের প্রচার দলের যোগাযোগ হয়েছে। রবার্ট মুয়েলারের তদন্তেও বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সিএনএন জানায়, ২০১৬ সালে ট্রাম্পের কর্মকর্তারা রাশিয়ার সঙ্গে বহুবার যোগাযোগ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাঁদের সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। এর আগে এসব বিষয়ে এফবিআইকে ভুল তথ্য দিয়েছিলেন পাপাদোপুলস। তবে এখন তিনি সত্য কথা বলছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, ট্রাম্পের সহযোগী অভিযুক্ত

আপডেট সময় ১১:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭