ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের সাক্ষাতের প্রস্তাব প্রত্যাখ্যান রুহানির

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম বার্ষিক সম্মেলনের অবকাশে এ ঘটনা ঘটে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি রোববার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। নিউইয়র্কে ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।

ইরানি গণমাধ্যম পার্স টুডের খবরে বলা হয়েছে, কাসেমি বলেন, ‘আমেরিকার পক্ষ থেকে এ ধরনের একটি সাক্ষাতের প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তা গ্রহণ করেননি।’

গত কয়েক দশকে আমেরিকা ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ হয় ২০১৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনের অবকাশে। সে সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোন করে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে কথা বলেছিলেন।

চলতি বছর জাতিসংঘের সম্মেলনে প্রেসিডেন্ট রুহানি তার ভাষণে ট্রাম্পের ইরান-বিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করেন। রুহানির আগে দেয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের সাক্ষাতের প্রস্তাব প্রত্যাখ্যান রুহানির

আপডেট সময় ০৫:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭