ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। তার নাম আফাজ উদ্দিন (৩২)। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় রুবেল ও আলম নামের আরো দুজনকে আটক করা হয়েছে। হতাহতদের সবার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গেল রাতে গাজীপুর সিটি করপোরেশনের নলজানীর টিঅ্যান্ডটি এলাকায় অস্ত্রধারী কয়েক ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এ সংবাদ পেয়ে পুলিশ অভিযানে যায়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে পালাতে থাকে। একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি ছুড়লে আফাজ উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি গুলিসহ একটি বিদেশি পিস্তল ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার এবং পালিয়ে যাওয়ার সময় আলম ও রুবেলকে পুলিশ আটক করেছে। এ সময় ডাকাতদের ধরতে গিয়ে জয়দেবপুর থানার এসআই সাদেক ও কনস্টেবল হযরত আলী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আফাজের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

আপডেট সময় ১১:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭