ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়ার বহলবাড়িয়া নামক স্থানে বিপরীতমুখি দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭ জন। এর মধ্যে ঘটনাস্থলে ৫ জন আর হাসপাতালে নেয়ার পর ২ জন মারা যান। পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া নামক স্থানে বিপরীতমুখি দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও কমপক্ষে ২৫ আহত হয়েছে। রোববার দুপুর একটার দিকে এই দূর্ঘটনা ঘটে। এ সংবাদ লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, পাবনা থেকে যাত্রীবাহি একটি বাস কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ৪ জন যাত্রী মারা যায়। দূর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার ও দূর্ঘটনা কবলিত বাস দু’টিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক ইউনুস আলী জানান, হাসপাতালে নেয়ার পর মারা গেছে আহত আরো একজন। এ ঘটনায় আহত অন্তত ২৫ যাত্রীকে পাবনা জেনারেল হাসপাতাল ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে নিহত ৫ জনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

আপডেট সময় ০৩:২৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭