ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

শীতলক্ষ্যায় ট্রলার ডুবি, ‘কয়েকজন’ নিখোঁজ

অাকাশ নিউজ ডেস্ক:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকায় শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছে।গতকাল রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর খবর পেয়ে রাতেই উদ্ধারকাজ শুরু করে গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। রাতভর অভিযান চালিয়ে কাউকে উদ্ধার করা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, রোববার রাতে শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকার শীতলক্ষ্যা নদীর ঘাট থেকে ২০-২৫ জন পোশাকশ্রমিককে নিয়ে ইঞ্জিনচালিত একটি ট্রলার কাপাসিয়ার সিংহশ্রী বাজার খেয়াঘাটে যাচ্ছিল। পথে বালুবাহী একটি নৌকার সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়। এ সময় বেশির ভাগ যাত্রী সাঁতরে এবং স্থানীয়দের সহায়তায় তীরে উঠে আসে। তবে এখনো এক নারীসহ কয়েকজন নিখোঁজ রয়েছে।

ওসি আরো জানান, সিংহশ্রী ক্যাম্পের পুলিশ বালুবাহী ওই নৌকা ও সেটির মাঝিকে আটক করেছে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আকতারুজ্জামান বলেন, এ ঘটনায় এক নারী নিখোঁজ আছেন বলে জেনেছি। রাতভর অভিযান চালিয়ে কাউকে উদ্ধার করা যায়নি। সকালে আবার উদ্ধারকাজ শুরু হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

শীতলক্ষ্যায় ট্রলার ডুবি, ‘কয়েকজন’ নিখোঁজ

আপডেট সময় ০৩:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭