ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ছয় মুসলিম দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে ট্রাম্পের নিষেধাজ্ঞা ফেডেরাল কোর্টে ধাক্কা খেয়ে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো মার্কিন প্রশাসন।সিরিয়া, ইরাক, সোমালিয়ার মতো মুসলিম দেশ থেকে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা শনিবারই শিথিল করার কথা বলেছিল হাওয়াই স্টেটের ফেডেরাল বিচারক। রাতারাতি পরিধি বাড়ানো হয়েছিল ‘নিকট আত্মীয়ের’।

বলা হয়েছিল, কর্মসূত্রে ওই ছ’টি দেশ থেকে যারা যুক্তরাষ্ট্রে রয়েছেন, তাদের দাদা-দাদি, নানা-নানি, নাতি-নাতনি, চাচা-চাচি, ভাইপো-ভাইঝি কিংবা সম্পর্কিত ভাইবোনদেরও যুক্তরাষ্ট্রে আসতে দিতে হবে। শুক্রবার রাতে সেই রায়কে চ্যালেঞ্জ করলো ট্রাম্প প্রশাসন।মার্কিন অ্যাটর্নি জেনারেলের দাবি, নিম্ন আদালতের এই নির্দেশে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এতে নিরাপত্তা কর্মীদের পাশাপাশি নাগরিকদের মধ্যেও অযথা বিভ্রান্তি বেড়েছে। কেবল একটি স্টেটের ফেডেরাল বিচারক এমন নির্দেশে খোদ প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা আটকে দিতে পারেন কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছে হোয়াইট হাউস।

এই মুহূর্তে মার্কিন সুপ্রিম কোর্ট বন্ধ। তবে জরুরি ভিত্তিতে এমন সময়েও কোনও বিশেষ মামলার শুনানি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন কূটনীতিকেরা। নিষেধাজ্ঞা নিয়ে চূড়ান্ত শুনানি রয়েছে অক্টোবরে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

আপডেট সময় ১১:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭