ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অদম্য সাহসী কনস্টেবল পারভেজ পুরস্কৃত

অাকাশ নিউজ ডেস্ক:

অসীম সাহসিকতা ও মানবসেবার স্বীকৃতি স্বরূপ পুলিশ কনস্টেবল মো. পারভেজ মিয়াকে পুরস্কৃত করেছেন আইজিপি এবং বেসরকারি প্রতিষ্ঠান এসিআই মটরস্ লিমিটেড।পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে রোববার মহা-পুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক পারভেজের হাতে নগদ ১ লাখ টাকা ও ক্রেস্ট তুলে দেন। এ সময় এসিআই মটরস্ লিমিটেডের চিফ বিজনেস অফিসার সুব্রত রঞ্জন দাস তাকে একটি ইয়ামাহা স্যালুটো ১২৫ সিসি মটর সাইকেল পুরস্কার দেন।

আইজিপি বলেন, ‘পুলিশ জনগণের কল্যাণে কাজ করে। জননিরাপত্তা বিধানকালে পুলিশ নিজের জীবন বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করে না। তার প্রকৃষ্ট উদাহরণ কনস্টেবল পারভেজ।’ তিনি পারভেজের মহতি কাজের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, তার সাহসিকতা পুলিশ সদস্যদের মধ্যে অনুপ্রেরণা ও উৎসাহ যোগাবে। তিনি প্রতিটি পুলিশ সদস্যকে মানবিকতায় উদ্বুদ্ধ হয়ে জনসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।আইজিপি এসিআই মটরস্ লিমিটেডের প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কাজে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো, মোখলেসুর রহমান, ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যানিং) মো. মহসিন হোসেন, ডিআইজি (এইচআরএম) রৌশন আরা বেগম, ডিআইজি (প্রশাসন) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিআইজি (অপারেশনস্) ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিআইজি (অর্থ) এ কে এম শহীদুর রহমান, ডিআইজি (হাইওয়ে) মো. আতিকুল ইসলাম এবং এসিআই মটরস্ লিমিটেডের ডিজিএম খাইরুল আহসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ জুলাই সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে চাঁদপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। এ সময় কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানায় কর্মরত কনস্টেবল পারভেজ সেবার মহানব্রতে উজ্জীবিত হয়ে ডোবার ময়লা পচা দুর্গন্ধযুক্ত পানিতে ঝাঁপিয়ে পড়েন। নিজের জীবন বাজি রেখে তিনি বাসের জানালার কাঁচ ভেঙ্গে ৭ মাসের শিশুসহ প্রায় ২৬ জন যাত্রীর জীবন বাঁচান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অদম্য সাহসী কনস্টেবল পারভেজ পুরস্কৃত

আপডেট সময় ১০:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭