ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কেটে বাজারে অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার ৫০ শতাংশ নারী

অাকাশ নিউজ ডেস্ক:

শতকরা ৫০ ভাগ নারী মনে করেন, মার্কেটে বাজারে তাঁরা অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা এ ধরনের ঘটনার শিকার হন। বেসরকারি আন্তর্জাতিক সংগঠন অ্যাকশনএইড বাংলাদেশ ‘গণপরিসরে নারীর প্রতি সহিংসতার প্রেক্ষিতে গণসেবা’ নামক গবেষণার ফল প্রকাশ করেছে। তাতে ৫০ শতাংশ নারী এ মতামত দিয়েছেন।এ ছাড়া দেখা গেছে, হাসপাতালে গিয়ে ৪২ শতাংশের বেশি নারী সেবা প্রদানকারীদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হন।৩০ ভাগ নারী পুলিশ স্টেশনে উত্ত্যক্তের শিকার হন। শতকরা ৩৫ ভাগ নারী শারীরিক নির্যাতনের শিকার বলেও উল্লেখ করেছেন।

গত বছরের গোড়ার দিকে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন, পরিবহন কর্তৃপক্ষ, বাজার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং হাসপাতাল সেবা নিয়ে ৪০০ মানুষের ওপর এ গবেষণাটি করা হয়। গবেষণা বলছে, বেশির ভাগ প্রতিষ্ঠানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তেমন কোনো ব্যবস্থা নেই। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে অ্যাকশনএইড আয়োজিত গণসেবাবিষয়ক মতবিনিময় সভায় গবেষণার এ ফলাফল উপস্থাপন করেন অ্যাকশনএইড বাংলাদেশের ব্যবস্থাপক নুজহাত জেবিন।

সভায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক জ্যেষ্ঠ গবেষক প্রতিমা পাল মজুমদার বলেন, গণসেবা নিশ্চিত করতে রাজস্ব আয় বাড়ানোর নতুন উদ্ভাবনী কৌশলের পাশাপাশি সরকারি ও বেসরকারি অংশীদারত্বের বিষয়টিতে গুরুত্ব দিতে হবে।সভায় অ্যাকশনএইড বাংলাদেশের পরিচালক আজগর আলী সাবরি রাষ্ট্রীয় পর্যায়ে গণসেবা নিশ্চিত করতে অর্থায়ন ও বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেন।

সভায় জানানো হয়েছে, কার্যকরী গণসেবা নিশ্চিত করতে গত ২৩ জুন থেকে দেশব্যাপী ‘গণসেবা প্রচারাভিযান’ পরিচালনা করে অ্যাকশনএইড বাংলাদেশ। মতবিনিময় সভার মধ্য দিয়ে ২৪ দিনের এই প্রচারাভিযান শেষ হয়। এ সভার আগে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসেবা নিশ্চিত করার দাবিতে গণমিছিল করেন অ্যাকশনএইড বাংলাদেশ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কেটে বাজারে অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার ৫০ শতাংশ নারী

আপডেট সময় ০৬:৪৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭