ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ক্যান্সার জয় করে ফিরছেন বেসবাবা সুমন

অাকাশ বিনোদন ডেস্ক:

বেসবাবা খ্যাত `অর্থহীন` ব্যান্ডের সুমন। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত তিনি। আবার স্বপ্ন দেখছেন সবকিছুকে পাশ কাটিয়ে গানে ফিরবেন জনপ্রিয় এই গায়ক। মাস খানেক ধরে সুমন ছিলেন আড়ালে। ফেসবুকে পাওয়া যায়নি তাকে। এমনকি বন্ধু আর প্রিয়জনদের সঙ্গেও তেমন যোগাযোগ ছিল না তার। গত সোমবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সুমন।

সেখানে তিনি লিখেছেন, ‘অসুস্থ ছিলাম। সিঙ্গাপুর এবং ব্যাংককে যেতে হয়েছিল। অনেকগুলো টেস্টের পর ডাক্তার আমার স্পাইনে আরেকটি ফাটল খুঁজে পায়। ২২ সেপ্টেম্বর আমার সার্জারি হয়। ডাক্তার আমার স্পাইনে ৮টি স্ক্রু লাগিয়েছে। আমার স্পাইনে এখন মোট ১১টা স্ক্রু! সার্জারির সময় আমার কার্ডিয়াক অ্যাটাক হয়। সার্জারির দুই ঘণ্টা পর আমার লাং কলাপ্স করে। ৩০ ঘণ্টা পর আমাকে আইসিইউ থেকে ওয়ার্ডে আনা হয়।’

এক মাস পর ফেসবুকে ফিরে এসে লিখেছেন, ‘এখনো মরি নাই। নভেম্বর থেকে অর্থহীন নিয়মিত কনসার্ট করবে। এই ব্যাপারটা সবাইকে জানানো দরকার। আমি এখন অনেকটা সুস্থ।’

১৭ জুন ব্যাংককের স্যামিতিভেজ সুখুম্ভিত হাসপাতালে ছোট একটা অস্ত্রোপচার হয়। সেখানে বিশ্রাম নিয়ে হোটেলে ফিরছিলেন। গলির ভেতর দিয়ে রাস্তা পার হচ্ছেন, হঠাৎ একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয়। তিনি পরে অজ্ঞান হয়ে যান।

এরপর সুমন জানান, এতে তার মুখের চোয়াল ভেঙে যায় এবং কানের অংশ বিচ্ছিন্ন হয়। স্থানীয়রা দ্রুত তাকে পাশের স্যামিতিভেজ সুখুম্ভিত হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার দেহে ১১ ঘণ্টা অস্ত্রোপচার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ক্যান্সার জয় করে ফিরছেন বেসবাবা সুমন

আপডেট সময় ০২:৫৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭