ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত মিয়ানমার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমার সেদেশের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়েছে। পাশাপাশি মিয়ানমার কফি আনান রিপোর্ট বাস্তবায়নেও সম্মত হয়েছে।

এ ব্যাপারে মিয়ানমার ও বাংলাদেশ ৩০ নভেম্বরের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করবে। আজ মিয়ানমারের রাজধানী নেপিডোতে দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। খবর বাসসের।

মিয়ানমারের রাজধানী থেকে পাওয়া এক বার্তায় জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আগামীকাল সকাল ১০টায় (স্থানীয় সময়) মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে মিয়ানমারে সরকারি সফরে রয়েছেন।

দু’দেশের মধ্যেকার আজকের বৈঠকের শিরোনাম ছিল ‘মিয়ানমার-বাংলাদেশ সহযোগিতা : নিরাপত্তা ও আইন প্রয়োগে মন্ত্রিপর্যায়ে বৈঠক’। আলোচনায় নিরাপত্তা ও আইন প্রয়োগ ইস্যুসহ বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সহযোগিতার বিষয় স্থান পায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত মিয়ানমার

আপডেট সময় ১১:৫৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭