ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বেনাপোল থেকে ২০ হাজার পিস ২ টাকার নোট উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২০ হাজার পিস দুই টাকার নোট উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ৪০ হাজার টাকা মূল্যের এই ২ টাকার নোট জব্দ করে বিজিবি। তবে টাকা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, সোমবার সকালে বিপুল পরিমান বাংলাদেশি ২ টাকার নোট ভারতে পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি। এই তথ্যের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা বাস টার্মিনালে অভিযান চালায়। অভিযানে একটি বাসের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তার মধ্য থেকে উদ্ধার করা হয় ২ টাকার ২০ হাজার পিস নোট। পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

বেনাপোল থেকে ২০ হাজার পিস ২ টাকার নোট উদ্ধার

আপডেট সময় ০৯:০০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭