ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

আসিফ ভক্তদের জন্য চমক

অাকাশ বিনোদন ডেস্ক:

এবার গাইবেন আসিফ ভক্তরা। আর মিলবে স্বীকৃতিও। এ বছরের আলোচিত গান ‘আগুন’। সুহৃদ সুফিয়ানের কথা এবং জুয়েল মোর্শেদের সুর ও সংগীতে ‘আগুন’ গানটির মাধ্যমে সত্যিই সারাদেশের মানুষের মনে আগুন ধরিয়েছেন আসিফ। সম্প্রতি এই গান নিয়ে ভক্তদের জন্য একটি নতুন খবর নিয়ে এলেন আসিফ আকবর।

ফেসবুক লাইভের মাধ্যমে ভক্তদের ধ্রুব মিউজিক স্টেশনের একটি অসাধারন উদ্যোগের ঘোষণা দেন তিনি। তা হলো ‘আগুন’ গানটি এখন যে কেউ গাইতে পারবেন। কারণ গানটির ট্র্যাকের ক্যারাওকে ভার্সন প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। তাই আসিফের এই গানটি যে কেউ সেই ট্র্যাকের মাধ্যমে গাইতে পারবেন। আর তাদের মধ্য থেকে দশজনকে বেছে নেবে ধ্রুব মিউজিক স্টেশন।

এই সেরা দশ থেকে বাছাই করা হবে সেরা তিন জন। আর তারা আসিফ আকবরের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। সাথে পাবেন আকর্ষণীয় পুরস্কার। লাইভে উপস্থিত ছিলেন ধ্রুব মিউজিক স্টেশনের কর্নধার, জনপ্রিয় সঙ্গীত শিল্পী ধ্রুব গুহ।

এ বিষয়ে আসিফ বলেন, এটা একটা যুগান্তকারী উদ্যোগ। সেই সাথে আমাদের দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে একটি নতুন ধারার প্রচলন। এর আগে কোন অডিও কোম্পানি অফিসিয়ালি এরকম ট্র্যাকের ক্যারাওকে ভার্সন প্রকাশ করেনি। ধ্রুব মিউজিক স্টেশনের এই উদ্যোগ একটি ইতিহাস হয়ে থাকবে বলে আমি মনে করি।’

এই বিষয়ে ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘যে কোনো একটি জনপ্রিয় গান সবাই মুখে মুখে নিজের অজান্তেই গেয়ে থাকেন। ধ্রুব মিউজিক স্টেশন চিন্তা করলো এটাই যদি মিউজিকের সাথে সাধারন শ্রোতাদের গাইতে সুযোগ করে দেয়া যায়, তাহলে মন্দ হয় না। সেই ভাবনা থেকেই এই উদ্যোগটি নেয়া। শুরুতে আমরা আসিফ ভাইয়ের ‘আগুন’ গানটির ট্র্যাকের ক্যারাওকে ভার্সন প্রকাশ করেছি। পর্যায়ক্রমে অন্যান্য শিল্পীরদেরটাও প্রকাশ করবো। শ্রোতাদের প্রচুর সাড়াও পাচ্ছি।’

গানটির ট্র্যাকের ক্যারাওকে ভার্সন পাওয়া যাবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। গাইতে পারবেন যে কেউ।

যে কেউ ‘আগুন’ গানটি গেয়ে তাদের ফেসবুক ওয়ালে #Agunfan লিখে গানটি পোষ্ট করলেই পেয়ে যাবে ধ্রুব মিউজিক স্টেশন কর্তৃপক্ষ। তাছাড়া dhrubamusicstation@gmail.com এই ঠিকানায় মেইলও করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসিফ ভক্তদের জন্য চমক

আপডেট সময় ০২:৫৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭