ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের ফুলকোর্ট সভা ডেকেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) বিচারপতিদের নিয়ে বুধবার আবারও ফুলকোর্ট সভা আহ্বান করা হয়েছে। সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার আদেশক্রমে এই সভা আহ্বান করা হয়। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা বসবে বুধবার বিকেল ৪টা ১০ মিনিটে।

গত ৩ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে তৃতীয় দফায় ফুলকোর্ট সভা আহ্বান করা হলো। সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সোমবার হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) সোহাগ রঞ্জন পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে ৩ ও ১৬ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়ার নেতৃত্বে দু’বার ফুলকোর্ট সভা হয়। বছরে সাধারণত দুই-থেকে তিনবার এ ধরনের ফুলকোর্ট সভা হয়ে থাকে। তবে এবার এক মাসেই তৃতীয়বারের মতো এ ধরনের সভা হতে যাচ্ছে।

প্রথম সভায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্বগ্রহণ উপলক্ষে বিচারপতিদের সঙ্গে মতবিনিময় করেন। দ্বিতীয় সভায় প্রধান বিচারপতির ছুুটিতে যাওয়া এবং তার দেওয়া লিখিত বিবৃতি নিয়ে সুপ্রিম কোর্টের পাল্টা বিবৃতি দেওয়ার প্রেক্ষাপট আলোচনা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সুপ্রিম কোর্টের রুলস অনুযায়ী, ফুলকোর্ট সভায় উপস্থিত বিচারপতিরা উচ্চ ও অধস্তন আদালতের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন থাকেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফের ফুলকোর্ট সভা ডেকেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

আপডেট সময় ০১:৫৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭