ঢাকা ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

বিষাক্ত প্রেমের গল্পে অভিনয় করতে নারাজ আয়ুষ্মান খুরানা

সিনেমার পর্দায় প্রেমের উপস্থাপন এবং বিষাক্ত সম্পর্কের নেতিবাচক দিক নিয়ে নিজের অনড় অবস্থানের কথা জানালেন জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার মতে, প্রেমের নামে বিষাক্ত সম্পর্ককে মহিমান্বিত করা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমনকি কোনো সিনেমা বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনা থাকলেও, নিজের বিশ্বাসের সঙ্গে সংগতিপূর্ণ না হলে সেই কাজের প্রস্তাব গ্রহণ করতে তিনি দ্বিধাবোধ করেন না। এ সময় এক সাক্ষাৎকারে বলিউডের রোমান্টিক সিনেমায় প্রেমের উপস্থাপন এবং কিছু সম্পর্কের ধারণা নিয়ে প্রশ্ন করা হয় এই অভিনেতাকে। এ বিষয়ে কী বলব বুঝতে পারছি না, কারণ দর্শকের ধরন অনুযায়ী সব ধরনের সিনেমা রয়েছে, এটা নিশ্চিত। ”। সম্পর্কের ক্ষেত্রে সম্মান ও সুস্থতার গুরুত্ব নিয়ে আগেও কথা বলেছে ন আয়ুষ্মান। তার মতে, সিনেমায় বিষাক্ত চরিত্রকে যেভাবে দেখানো হবে, সেখানে বিষয়টি স্পষ্ট থাকা জরুরি।

সম্প্রতি ‘ইয়ে প্রেম মোহ লিয়া’ সিনেমার প্রচারণার সময় আয়ুষ্মান বলেন, যেকোনো ধরনের বিষাক্ত প্রেমই সমস্যার সৃষ্টি করে। তিনি জানান, একজন শিল্পী হিসেবে তার মৌলিক বিশ্বাস হলো, সিনেমায় যদি বিষাক্ত কোনো চরিত্র থাকে, তবে তাকে অবশ্যই নেতিবাচক হিসেবেই ফুটিয়ে তুলতে হবে। তিনি মনে করেন, সব ধরনের সিনেমার দর্শক থাকলেও তিনি ব্যক্তিগতভাবে এমন কোনো গল্পের অংশ হতে চান না যা সুস্থ সম্পর্কের বার্তাকে খর্ব করে। অভিনেতার ভাষায়, “আমি সত্যিই বিশ্বাস করি, আমি যে ধরনের সিনেমা করেছি, সেগুলোর বার্তা সঠিক হওয়া উচিত এবং বিষাক্ত মানুষটিকে নেতিবাচক চরিত্র হিসেবেই চিহ্নিত করা উচিত।

অন্যান্য অভিনেতাদের কাজের স্বাধীনতাকে সম্মান জানিয়ে আয়ুষ্মান বলেন, প্রত্যেকের নিজস্ব পছন্দ রয়েছে এবং অনেক অভিনেতা বিষাক্ত গল্পের সিনেমাতেও কাজ করতে আগ্রহী হন, যার বিশাল দর্শকশ্রেণিও রয়েছে। তবে তিনি জানান, অতীতেও অনেক সিনেমার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন শুধুমাত্র গল্পের বিষয়বস্তু তার মানসিকতার সঙ্গে মেলেনি বলে। সিনেমার সাফল্যের চেয়ে নিজের বিশ্বাসের মূল্য তার কাছে বেশি। সিনেমার গল্পের সঙ্গে আমার ভেতরের বিশ্বাসের মিল থাকতে হবে। ”।

সূরজ বরজাতিয়ার পরিচালনায় নতুন এই সিনেমায় আয়ুষ্মান ‘প্রেম’ চরিত্রে অভিনয় করছেন। সূরজ বরজাতিয়ার রোমান্স ও পারিবারিক সম্পর্কের জগতে এবার পা রেখেছেন আয়ুষ্মান।

বলিউডে এই নামটি সালমান খানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার পর সালমানের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘উড়তা তীর’ সিনেমার প্রচারের জন্য যখন বিগ বস-এর মঞ্চে গিয়েছিলেন, তখন সালমান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এমনকি এই চরিত্রে সুযোগ পাওয়ায় সালমান তার জন্য খুবই খুশি হয়েছিলেন এবং তাকে আলিঙ্গন করেছিলেন। বলিউডে এই নামের সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িয়ে আছে সালমান খানের পরিচিতি।

চরিত্রের ভিন্নতা নিয়ে আয়ুষ্মান ব্যাখ্যা করেন, তিনি নিজেকে অন্য কোনো অভিনেতার অনুকরণে ‘প্রেম’ হিসেবে গড়ে তোলেননি। তার মতে, রাজশ্রী প্রোডাকশনের প্রতিটি সিনেমার ‘প্রেম’ চরিত্র একে অপরের থেকে আলাদা। তিনি বলেন, ‘ম্যানে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘বিবাহ’, ‘এক বিবাহ… অ্যায়সা ভি’ এবং ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’—এই প্রতিটি সিনেমায় প্রেমের চিত্রায়ন সম্পূর্ণ ভিন্ন।

সূরজ বরজাতিয়ার সঙ্গে কাজ করার দীর্ঘদিনের ইচ্ছা পূরণের কথা উল্লেখ করে আয়ুষ্মান বলেন, তিনি মূলত গল্পটির সঙ্গে নিজের সংযোগ খুঁজে পেয়েছেন বলেই কাজটি করছেন। কোনো বড় তারকা বা আইকনিক চরিত্রের ছায়া হওয়ার পরিবর্তে, পরিচালক সূরজজির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াকেই তিনি তার জীবনের একটি সৌভাগ্য বলে মনে করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

বিষাক্ত প্রেমের গল্পে অভিনয় করতে নারাজ আয়ুষ্মান খুরানা

আপডেট সময় ০৪:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬