ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

কিয়েভে বিধ্বস্ত ভবনের ধ্বংস্তূপ থেকে ১৪ ঘণ্টায় শিশু উদ্ধার

ইউক্রেনের রাজধানী কিয়েভের ডাইমার এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে দীর্ঘ ১৪ ঘণ্টা পর সাত বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার ভোরের দিকে এই ভবনটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, ডাইমারের ওই হামলায় এলাকাটিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। উদ্ধার হওয়া শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে। এ ছাড়া নিহত ব্যক্তিদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, রুশ হামলায় একটি ভবন প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রাতভর রুশ হামলায় ওই ভবনটি বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি বলেন, স্থানীয় সময় ভোর ৫টায় ভবনটিতে হামলা চালানো হয়।

কিয়েভ অঞ্চলের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, ধসে পড়া ওই ভবন থেকেই ৭৯ বছর বয়সী আরও এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাকে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বিলা সের্কভা এলাকায় পৃথক আরেকটি হামলায় একটি বাড়িতে আগুন ধরে যায়, যেখানে অন্তত একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন তকাচেঙ্কো। শিশুটির জীবন বাঁচাতে যাঁরা কাজ করেছেন, কর্তৃপক্ষ তাঁদের ধন্যবাদ জানিয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তকাচেঙ্কো বলেন, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৯ বছর বয়সী ওই বৃদ্ধা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, রোববার কিয়েভ অঞ্চলের ভিশনেভে এলাকায় একটি মুদিদোকানেও ভয়াবহ হামলা চালানো হয়েছে। সেখানে ৩ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত তিনটি শিশু রয়েছে বলে জানিয়েছেন মেয়র ইলিয়া দিকভ। এছাড়া নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সের্গি কোরেৎস্কি।

প্রেসিডেন্ট জেলেনস্কির ভাষ্যমতে, বর্তমানে ঘটনাস্থলে ১৩০ জনেরও বেশি জরুরি কর্মী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না পাওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। তবে বারবার আকাশপথে হামলার সতর্কতা ও হুমকির কারণে উদ্ধারকর্মীরা কাজে বাধার সম্মুখীন হচ্ছেন। রোববার সন্ধ্যা পর্যন্ত ইউক্রেনের ১০টি অঞ্চলে ৭০টিরও বেশি রুশ হামলা রেকর্ড করা হয়েছে। ২০২২ সালে শুরু হওয়া রাশিয়ার এই সামরিক অভিযানে দেশটিজুড়ে চরম মানবিক বিপর্যয় অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিয়েভে বিধ্বস্ত ভবনের ধ্বংস্তূপ থেকে ১৪ ঘণ্টায় শিশু উদ্ধার

কিয়েভে বিধ্বস্ত ভবনের ধ্বংস্তূপ থেকে ১৪ ঘণ্টায় শিশু উদ্ধার

আপডেট সময় ০৫:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬