ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

জাতীয় ঐক্য যেকোনো মতাদর্শের ঊর্ধ্বে থাকবে: মাহদী আমিন

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য যেকোনো ধরনের মত, পথ, দর্শন বা আদর্শের ঊর্ধ্বে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এনসিপি নেতারা তাদের বিভিন্ন কথাবার্তা বলেছেন, প্রধানমন্ত্রী কথাবার্তা বলেছেন।

মাহদী আমিন জানান, বৈঠকে জাতীয় স্বার্থ ও দেশের মানুষের কল্যাণে ঐক্যের বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে। তিনি বলেন, “পলাতক স্বৈরাচারের দোসররা যেন দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ফ্যাসিবাদবিরোধী প্রতিটি গণতান্ত্রিক শক্তি বর্তমানে ঐক্যবদ্ধ রয়েছে। আমরা গোটা বাংলাদেশের মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাই যে, দেশের স্বার্থে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।” মাহ্‌দী আমিন বলেন, ‘আজকে এখানে যে খোলামেলা আলোচনা হয়েছে, সেখানে সেই জাতীয় স্বার্থে দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। আমরা বিশ্বাস করি যে, যেকোন দেশে যারা পলাতক স্বৈরাচারের প্রতি অপশক্তি রয়ে গিয়েছে এবং তারা পালিয়ে গিয়েছে সেখান থেকেও কোনো ধরনের অস্থিতিশীলতা বাংলাদেশে যেন তৈরি করা না হয়।’। তিনি বলেন, ‘আমরা পতিত স্বৈরাচারে যে সহিংসতা এবং নাশকতা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি একসাথে ঐক্যবদ্ধ রয়েছে। আজকে এখানে যে মতবিনিময় হয়েছে সেখানে সে আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ ফুটে উঠেছে।’। এক প্রশ্নের জবাবে মাহ্‌দী আমিন বলেন, ‘এনসিপি আপনাদের সামনে কি বলেছে আমরা জানি না। সে ঐক্যের সময় কেউ চিন্তা করেনি কার রাজনৈতিক আদর্শ কি। সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য যেটা সত্যি স্বাধীন সার্বভৌম এবং তাঁবেদার মুক্ত যে বাংলাদেশ জনগণের সকল রাষ্ট্র ক্ষমতার মালিক সে বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তো গণতন্ত্রকামী বাংলাদেশের মানুষের ইতিমধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়ে রয়েছে আমরা সে ঐক্য টাকে আরো সুসংহত করতে। এক্ষেত্রে নূন্যতম কোনো বিচ্যুতি নেই।’।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে, তা বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মাহদী আমিন আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সহাবস্থান, সহিষ্ণুতা ও পারস্পরিক সম্মানবোধ বজায় থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে আমরা যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দেখেছি, সেখানেই আমাদের ঐক্যের মূল ভিত্তি নিহিত রয়েছে।” আমরা বিশ্বাস করি জুলাই গণঅভ্যুত্থানে আমরা গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা দেখেছিলাম সব শ্রেণি-পেশার ধর্মের বর্ণের সব মত-পথের মানুষ এক হয়েছিল। কারণ এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চেয়েছিলাম যেখানে মানবাধিকার, আইনের অনুশাসন, বাক্‌স্বাধীনতা থাকবে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চেয়েছিলাম যেখানে ফ্যাসিবাদীর বিরুদ্ধে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করব। তিনি বলেন, ‘বিএনপি বিশ্বাস করে প্রধানমন্ত্রী সবসময় বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল আমাদের স্বাধীনতা অর্জনের। আর ২৪ এর গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা, মানবাধিকার রক্ষা এবং প্রতিষ্ঠার আন্দোলন। সংস্থার একটি চলমান প্রক্রিয়া এবং সেটা অবশ্যই আমরা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইনশাল্লাহ বাস্তবায়ন করব।’।

বিএনপির মূলনীতি ‘সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান তৈরির মতো জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে একমত হতে হবে। সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে তিনি বলেন, জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘জুলাই সনদ’ ও সংস্কারের বিষয়গুলো শতভাগ বাস্তবায়িত হবে। ইতিমধ্যে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অর্ডিন্যান্স আইনে রূপান্তর করা হয়েছে, যা সংস্কারের ধারাবাহিকতারই অংশ।

সোমবার দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়, যা ১টা ৫৫ মিনিটে শেষ হয়। এনসিপির প্রতিনিধিদলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু উপস্থিত ছিলেন। আলোচনার পর প্রধানমন্ত্রী এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন। মতবিনিময় সভায় এনসিপির প্রতিনিধিদল, উনারা উনাদের বিষয়গুলো তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রী সরকার অবস্থান তুলে ধরেছেন এবং এখানে ঐক্য নতুনভাবে হওয়ার কিছু নাই।’। বৈঠকের পর এনসিপির নেতৃবৃন্দকে নিয়ে মধ্যাহ্নভোজ করেন প্রধানমন্ত্রী।এরপর এনসিপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বৈঠকের বিষয়বস্ত জানিয়ে আলাদা আলাদা ব্রিফিং করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মতবিনিময় হয়েছে। ব্রিফিংয়ের সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিয়েভে বিধ্বস্ত ভবনের ধ্বংস্তূপ থেকে ১৪ ঘণ্টায় শিশু উদ্ধার

জাতীয় ঐক্য যেকোনো মতাদর্শের ঊর্ধ্বে থাকবে: মাহদী আমিন

আপডেট সময় ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬