ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

পোশাক শ্রমিকদের প্রকৃত মজুরি নিয়ে নতুন বিতর্ক

বাংলাদেশের তৈরি পোশাক খাতে চতুর্থ গ্রেডের শ্রমিকদের প্রকৃত বেতন-ভাতা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে এই গ্রেডের শ্রমিকের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা হিসেবে উল্লেখ করা হলেও, গার্মেন্টস মালিকদের দাবি—বাস্তবে একজন শ্রমিক এর চেয়ে অনেক বেশি আয় করেন। মালিকপক্ষের তথ্যমতে, মূল বেতনের পাশাপাশি ওভারটাইম, উৎসব ভাতা, ছুটি নগদায়ন ও হাজিরা বোনাস যোগ করলে একজন শ্রমিকের মাসিক ‘টেক-হোম’ বা হাতে পাওয়া বেতনের পরিমাণ দাঁড়ায় ১৯ হাজার ৫২০ টাকা। সব মিলিয়ে পোশাক শিল্পে কর্মরত শ্রমিকরা গড়ে ২২ হাজার ৫১ টাকা মজুরি পান, যা দেশের অন্যান্য শিল্পখাতের তুলনায় বেশি। গ্রেড-৪ শ্রমিকের টেক-হোম ১৯,৫২০ টাকা, সব গ্রেডে গড় মজুরি ২২,০৫১ টাকা। এই হিসাবের মধ্যে মাসে ৭৮ ঘণ্টা ওভারটাইম, উৎসব ভাতার মাসিক গড়, অর্জিত ছুটি নগদায়ন ও ৩০০ টাকা হাজিরা বোনাস ধরা হয়েছে।

মজুরি কাঠামো পর্যালোচনায় দেখা যায়, প্রথম গ্রেডের একজন শ্রমিকের মাসিক মোট বেতন ১৫ হাজার ৩৫ টাকা হলেও, বিভিন্ন সুবিধা যোগ করার পর তার মাসিক আয় দাঁড়ায় প্রায় ২৩ হাজার ৬৬০ টাকা। একইভাবে দ্বিতীয় গ্রেডের শ্রমিকের টেক-হোম আয় ২২ হাজার ৪১৬ টাকা এবং তৃতীয় গ্রেডের শ্রমিকের আয় ২১ হাজার ২৩৪ টাকা। মালিকরা বলছেন, শুধু মূল বেতন বা মাসিক নির্ধারিত মজুরিকে ভিত্তি ধরলে শ্রমিকদের প্রকৃত আর্থিক অবস্থার সঠিক চিত্র পাওয়া যায় না। তাই মজুরি নির্ধারণের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয় এবং পরিবারের সদস্য সংখ্যার পাশাপাশি শ্রমিকদের নিয়মিত আয়ের বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। কোন গ্রেডে কত বেতন: বর্তমান মজুরি কাঠামো অনুযায়ী গ্রেড-১ (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মাসিক মোট মজুরি ১৫ হাজার ৩৫ টাকা। গ্রেড-২ (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) শ্রমিকের মোট মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা, টেক-হোম ২২ হাজার ৪১৬ টাকা। গ্রেড-৩ (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) শ্রমিকের মোট মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা, হাতে পান ২১ হাজার ২৩৪ টাকা।

তৈরি পোশাক শিল্পের সাথে অন্যান্য খাতের তুলনামূলক চিত্র বিশ্লেষণে দেখা যায়, ওষুধ শিল্পে ১৩ হাজার ৭৫০ টাকা, হোসিয়ারি শিল্পে ১২ হাজার ৮০ টাকা এবং চামড়া ও পাদুকা শিল্পে ১১ হাজার ৯০০ টাকা (প্রস্তাবিত) মজুরি বিদ্যমান। গত ১৬ বছরে পোশাক খাতের শ্রমিকদের মজুরি ৩১৬ দশমিক ৬৭ শতাংশ বাড়ানো হয়েছে, যেখানে সরকারি কর্মচারীদের বেতন গত ১৫ বছরে ১৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্য শিল্পখাতের বেতন কাঠামো: তৈরি পোশাকের সঙ্গে অন্য শিল্প খাতের মজুরি কাঠামো পর্যালোচনা করে দেখা গেছে, ওষুধ খাতে ১৩ হাজার ৭৫০ টাকা, হোসিয়ারি শিল্পে ১২ হাজার ৮০ টাকা, সিমেন্ট শিল্পে ১২ হাজার টাকা, স্টিল শিল্পে ১০ হাজার ৬৫০ টাকা, প্লাস্টিক শিল্পে ৮ হাজার টাকা। 13, 750, 12, 80, 10, 650, 8, 7, 275, 14, 11, 900. পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাড়তি ১০–২০ শতাংশ শুল্ক আরোপের ফলে বাড়তি চাপ তৈরি হয়েছে। এর বাইরে ক্রেতাদের বিলম্বিত পেমেন্টের ফলে ফ্যাক্টরিং খরচ বাড়ছে এবং ওয়ার্কিং ক্যাপিটাল আটকে থাকছে।

শিল্পের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মালিকরা বলছেন, গত তিন বছর ধরে এই খাত ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে উৎপাদন খরচ ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে পোশাকের গড় এফওবি মূল্য ২ দশমিক ৫৬ শতাংশ কমেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্যাসের দাম ৩৩ দশমিক ৩৩ শতাংশ, বিদ্যুতের দাম ৪৩ শতাংশ ও ডিজেলের দাম ২৩ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি। এছাড়া ব্যাংক ঋণের সুদ ৯ শতাংশ থেকে বেড়ে ১২-১৬ শতাংশে পৌঁছানো এবং বন্দর চার্জ ৪১ শতাংশ বৃদ্ধি পাওয়ায় কারখানা পরিচালনার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, অপরদিকে রপ্তানি মূল হ্রাস- এই উভয় সংকট পরিস্থিতিতে শুধুমাত্র টাকা অবমূল্যায়ন (রিটেনশন ভ্যালুর উপর) ও কিছুটা উৎপাদনশীলতা বৃদ্ধির কল্যাণে অধিকাংশ পোশাক কারখানা টিকে আছে। অন্যদিকে শিল্প ও কর্মসংস্থানও সুরক্ষিত থাকবে।

রপ্তানি আয়ের ধারাও নিম্নমুখী। ২০২১-২২ অর্থবছরে পোশাক রপ্তানি ছিল ৪২ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরে কমে ৩৯ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে তা আরও কমে ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে নেমে আসে। এসব কারণে ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ২৮৭টি কারখানা বন্ধ হয়ে গেছে, যার ফলে কর্মহীন হয়েছেন প্রায় এক লাখ ৭৫ হাজার শ্রমিক।

বর্তমানে মজুরি বোর্ডকে ঘিরে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বিশাল ফারাক তৈরি হয়েছে।

গত ৯ নভেম্বরের সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে, যেখানে গ্রেড-৪ এর জন্য ৩২ হাজার এবং গ্রেড-১ এর জন্য ৪৮ হাজার টাকা চাওয়া হয়েছে।

বিপরীতে মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকার মধ্যে মজুরি রাখার পক্ষে মত দিচ্ছে। তাদের আশঙ্কা, এর চেয়ে বেশি মজুরি বাড়ালে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো মারাত্মক লোকসানের মুখে পড়বে। যেসব কারখানার বার্ষিক রপ্তানি ১০ মিলিয়ন ডলারের কম, তারা বিজিএমইএ’র সদস্যের প্রায় ৫৭ শতাংশ। মালিকদের দাবি, মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণ করা হলে ছোট কারখানাগুলো ০.৩ থেকে ০.৫ শতাংশ লোকসানে পড়বে, যা ১০ লাখ শ্রমিকের চাকরির ঝুঁকি তৈরি করতে পারে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই–অক্টোবর সময়ে ৫.৮২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, তবে সাম্প্রতিক মাসগুলোতে প্রবৃদ্ধি আবারও কমতে শুরু করেছে। ফলে এসকল কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে এবং প্রায় ১০ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মনে করে, মজুরি নির্ধারণে আবেগ বা দর-কষাকষির চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া জরুরি। খাদ্য ও খাদ্যবহির্ভূত ব্যয়, বাড়িভাড়া এবং পরিবারের উপার্জনক্ষম সদস্যের সংখ্যার মতো বিষয়গুলো নিরপেক্ষভাবে মূল্যায়ন করা প্রয়োজন। সবশেষে, শ্রমিকদের ন্যায্য প্রাপ্তি এবং শিল্পের টিকে থাকার সক্ষমতা—এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। শিল্প ও শ্রমিক একে অপরের পরিপূরক হওয়ায় বাস্তবসম্মত সিদ্ধান্তের মাধ্যমেই এ খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। মূল্যস্ফীতির চাপে শ্রমিক, সক্ষমতা নিয়ে চিন্তায় মালিক। কারণ শ্রমিক আর শিল্প- কেউ কারও প্রতিপক্ষ নয়; উভয়ই একে অপরের পরিপূরক। পারস্পরিক বোঝাপড়া, বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ন্যূনতম মজুরি বাস্তবায়িত হলে পোশাক খাতে স্থিতিশীলতা ও আস্থা আরও দৃঢ় হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্মাতার শুটিং শিডিউল ফাঁসানোয় পাভেলের বাসার সামনে বিক্ষোভ

পোশাক শ্রমিকদের প্রকৃত মজুরি নিয়ে নতুন বিতর্ক

আপডেট সময় ০১:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬