ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া গ্রামে এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আহ্বায়ক মাহিন সরকারের বাড়িতে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত নেতার বাড়ির বাউন্ডারি গেইটে এসে উপস্থিত হয়। তারা গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে তা নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সময় মাহিন সরকার ঢাকায় থাকলেও তার বাড়িতে তার বৃদ্ধ মা-বাবা অবস্থান করছিলেন। মাহিন সরকারের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন দীর্ঘদিন ধরেই তার বাসা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল। তিনি বলেন, তার অসুস্থ বাবা-মা বাসায় অসহায় অবস্থায় ছিলেন এবং এই ঘটনায় তিনি ন্যায়বিচার চেয়েছেন। ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। এটি একটি পরিকল্পিত ঘটনা কি না এবং এর পেছনে কারা জড়িত, তা বের করতে বিশেষ তৎপরতা চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি সফরে তাজমহল ও দরগায় যাওয়ার সুযোগ পাবেন কি পাক মন্ত্রী?

সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ

আপডেট সময় ০৩:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬