কাতারের দোহায় চলমান রাইজিং স্টারস এশিয়া কাপে শুভসূচনা করেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে। আগে ব্যাট করে হংকং নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করলেও, বাংলাদেশের ব্যাটারদের দৃঢ়তায় ৯ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্য স্পর্শ করে দলটি। হংকংকের বিপক্ষে তাদের জয়টি ৭ উইকেটের।
টস হেরে ব্যাট করতে নামা হংকং শুরুতেই বড় বিপর্যয়ের মুখে পড়েছিল। দলীয় ৫২ রানেই তারা ৩ উইকেট হারিয়ে ফেলে। তবে চতুর্থ উইকেটে অংশুমান রাত ও আইজাজ খান ১২৮ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন। অংশুমান ৭৭ এবং আইজাজ ৬৭ রান করে আউট হলে হংকংয়ের ইনিংসের গতি কমে যায়। বাংলাদেশের পক্ষে পেসার ইকবাল হোসেন দুর্দান্ত বল করে ৩৩ রানে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও অধিনায়ক সাইফ হাসান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন। তারা ছাড়া হংকয়ের আর কোনো ব্যাটসম্যান ইনিংস লম্বা করতে পারেননি। ৮৬ বলে ৭৭ রান করে অংশুমান ও ১০৮ বলে ৬৭ রান করে আইজাজ খান আউট হয়ে যান। এ ছাড়া ১ উইকেট করে পান মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারালেও অধিনায়ক সাইফ হাসান ও শাহাদাত হোসেন হাল ধরেন। দ্বিতীয় উইকেটে তাদের ৮৪ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ আসে। শাহাদাত ৪৩ রানে ফিরলেও, সাইফ দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান। শেষদিকে ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ অনায়াস জয় তুলে নেয়। ১২ রান করে ইমন ফিরলেও রানচাকা সচল রাখেন অধিনায়ক সাইফ হাসান ও শাহাদাত হোসেন। শাহাদাত ৫৯ বলে ৪৩ রান করে ফিরলেও থামেননি সাইফ।
আকাশ নিউজ ডেস্ক 
























