ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

দেশের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন নিয়ন্ত্রণ, খাল ও জলাশয় খনন এবং সড়ক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। বুধবার রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে।

মন্ত্রণালয়ভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সবচেয়ে বেশি সাতটি প্রকল্প হাতে পেয়েছে। এর আওতায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণের পাশাপাশি জয়পুরহাট, ফরিদপুর, রাজবাড়ী, সিলেট এবং বৃহত্তর যশোর অঞ্চলের অবকাঠামো উন্নয়নের বিশেষ উদ্যোগ রয়েছে। এছাড়া পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন ও দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহের লাইন নির্মাণের বিষয়টিও অনুমোদনের তালিকায় রয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পের মাধ্যমে সারাদেশে খাল ও ছোট নদী খনন করে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এই তালিকার মধ্যে রয়েছে জামালপুরের ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন রোধ এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর এলাকার সুগন্ধা ও সন্ধ্যা নদী তীর রক্ষা প্রকল্প। এছাড়া ঢাকা নগরীর তুরাগ নদী ও গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড সংরক্ষণের মেট্রো ঢাকা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের আওতায় জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধার ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সংকট সমাধানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পকেও অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক যোগাযোগ খাতে জয়পুরহাটের তিনটি জেলা মহাসড়ক প্রশস্তকরণ এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ককে সার্ভিস লেনসহ চার লেনে রূপান্তরের কাজ শুরু হবে।

প্রধান সভায় বড় ১৬টি প্রকল্পের পাশাপাশি ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়েছে। পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত এসব ছোট প্রকল্পের মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা এবং জৈবপ্রযুক্তির মাধ্যমে বীজ উন্নয়ন। পাশাপাশি জগন্নাথপুর ও মোহনগঞ্জে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, টিস্যু কালচার ল্যাবরেটরি স্থাপন এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে নিবিড় ফসলি চাষাবাদ কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন প্রকল্পগুলোও আলোচিত হয়েছে, যার মধ্যে মৎস্য তথ্য দপ্তরের সক্ষমতা বৃদ্ধি, মিরকাদিম গরুর উন্নয়ন গবেষণা ও রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্য সম্পদ প্রকল্প অন্যতম। এছাড়া দুর্গম পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তিতে উচ্চগতির টেলিটক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং মহাসড়কের ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর বদলে কংক্রিট সেতু নির্মাণের বিষয়গুলো সভায় উপস্থাপন করা হয়। সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ফ্রেমে শি-ট্রাম্প-পুতিন: শেনজেনে বিরল কূটনৈতিক মুহূর্ত

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

আপডেট সময় ০৩:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬