ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

শাহজালালে পড়ে থাকা ১২টি উড়োজাহাজ বিক্রির উদ্যোগ নিল বেবিচক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশনাল অ্যাপ্রোন ও কার্গো ভিলেজ এলাকায় দীর্ঘ ১১ বছর ধরে পড়ে রয়েছে ১২টি পরিত্যক্ত উড়োজাহাজ। রোদ ও বৃষ্টিতে দীর্ঘদিন খোলা আকাশের নিচে থাকায় একসময়ের মূল্যবান এসব উড়োজাহাজ এখন কার্যত অকেজো ভাঙারিতে পরিণত হয়েছে। বিমানবন্দরের মূল্যবান জায়গা দখলমুক্ত করতে এবং সরকারি পাওনা আদায়ে এবার এসব স্ক্র্যাপ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

দীর্ঘ আইনি লড়াই ও প্রচেষ্টার পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছে। মন্ত্রণালয় আগামী এক মাসের মধ্যে দরপত্র আহ্বান করে উড়োজাহাজগুলো বিক্রির নির্দেশ দিয়েছে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, মন্ত্রণালয়ের এই নির্দেশনা পাওয়ার পরপরই দ্রুত দরপত্র আহ্বানের মাধ্যমে বিক্রির আনুষ্ঠানিকতা শুরু করা সম্ভব হবে। তিনি দীর্ঘদিন ধরেই এগুলো বিক্রির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।

সংশ্লিষ্ট নথি অনুযায়ী, পরিত্যক্ত উড়োজাহাজগুলোর মধ্যে আটটি ইউনাইটেড এয়ারওয়েজের, দুটি রিজেন্ট এয়ারওয়েজের, একটি জিএমজি এয়ারলাইন্সের এবং একটি অ্যাভিয়েন চার্টারের। প্রায় এক লাখ ৯২ হাজার ১০০ বর্গফুট জায়গা দখল করে রাখায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় ও কার্গো ভিলেজ সম্প্রসারণে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ২৬ মে উড়োজাহাজগুলো আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করেছিল বেবিচক।

এর আগে ২০২১ ও ২০২২ সালে বেশ কয়েকবার দেশি-বিদেশি দরপত্র আহ্বান করা হলেও তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। এর মূল কারণ হিসেবে বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন পড়ে থাকায় উড়োজাহাজগুলোর ইঞ্জিন, ককপিট, ল্যান্ডিং গিয়ার ও অ্যাভিওনিকসের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এছাড়া ড্যাশ-৮, এমডি-৮৩ এবং বোয়িং ৭৩৭-৩০০ মডেলের পুরোনো উড়োজাহাজগুলোর যন্ত্রাংশের চাহিদাও বর্তমান বাজারে বেশ সীমিত। সেই সঙ্গে মালিকানা প্রতিষ্ঠানের আইনি ও ঋণ সংক্রান্ত জটিলতার কারণে ক্রেতারা এসব ক্রয়ে অনাগ্রহী। এ ছাড়া মালিকানা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যাংকঋণ ও অন্যান্য আইনি জটিলতা থাকায় ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন না।

উড়োজাহাজগুলোর পার্কিং ফি ও সারচার্জ বাবদ চারটি প্রতিষ্ঠানের কাছে বেবিচকের পাওনা দাঁড়িয়েছে প্রায় চার হাজার কোটি টাকা। এর মধ্যে জিএমজি এয়ারলাইন্স ২০১২ সালে কার্যক্রম বন্ধের পর তাদের কাছে পাওনা তিন হাজার কোটি টাকারও বেশি। এছাড়া ২০১৬ সালে বন্ধ হওয়া ইউনাইটেড এয়ারওয়েজের কাছে বকেয়া রয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। বাকি পাওনা রিজেন্ট ও অ্যাভিয়েন চার্টারের কাছ থেকে প্রাপ্য। বেবিচক জানায়, আন্তর্জাতিক মান অনুযায়ী মূল্য নির্ধারণের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান প্রয়োজন হলেও, সেই ব্যয় অনেক সময় বিক্রয়মূল্যের চেয়ে বেড়ে যায়। তাই কোনো ভিত্তিমূল্য নির্ধারণ ছাড়াই উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এগুলো বিক্রির অনুমোদন নেওয়া হয়েছে। উল্লেখ্য, জিএমজি এয়ারলাইন্স ২০১২ সালে, ইউনাইটেড এয়ারওয়েজ ২০১৬ সালে এবং রিজেন্ট এয়ারওয়েজ ২০২০ সালে কার্যক্রম বন্ধ করে দেয়। তবে এ কাজে যে ব্যয় হবে, তা বিক্রয়মূল্যের চেয়েও বেশি হতে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাংকিং ফি ও সেবার সীমা নির্ধারণ করল কাতার সেন্ট্রাল ব্যাংক

শাহজালালে পড়ে থাকা ১২টি উড়োজাহাজ বিক্রির উদ্যোগ নিল বেবিচক

আপডেট সময় ০২:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬