যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কারাগারে মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বলে চাঞ্চল্যকর দাবি করেছেন ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ফ্রিম্যান। বিবিসি নিউজ নাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নিউইয়র্কের মেডিকেল পরীক্ষকের দেওয়া দাপ্তরিক নথি ও ময়নাতদন্তের ছবি বিশ্লেষণের পর তিনি এমন সিদ্ধান্তে পৌঁছেছেন। তার মতে, এপস্টেইনকে পেছন থেকে শ্বাসরোধ করে হত্যার আলামত স্পষ্ট। এ বিষয়ে নতুন করে মন্তব্য জানতে বিবিসি তার সঙ্গে যোগাযোগ করেছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে নিজের বিশ্লেষণ তুলে ধরার পর এপস্টেইনের মৃত্যুর বিষয়ে গবেষণা ও নিউইয়র্কের মেডিকেল পরীক্ষকের নথি প্রকাশ করেন তিনি। তবে ফ্রিম্যান নিজে এপস্টেইনের মরদেহ দেখেননি। মার্ক দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, তার ভাইকে হত্যা করা হয়েছে। আমার কাছে এর একমাত্র ব্যাখ্যা হলো, এটি হত্যাকাণ্ড।’।
অধ্যাপক মাইকেল ফ্রিম্যান এর আগে মিনেসোটায় জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাসহ পুলিশের হেফাজতে মৃত্যুর বিভিন্ন মামলায় বিশেষজ্ঞ সাক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইনের কাছ থেকে সংগৃহীত ময়নাতদন্তের ছবি ও নথি ব্যবহার করেই তিনি এই স্বাধীন গবেষণাটি পরিচালনা করেছেন। তবে তার এই গবেষণা এখনো অন্য কোনো বিশেষজ্ঞের মাধ্যমে পর্যালোচিত হয়নি।
বিশ্লেষণে ফ্রিম্যান এপস্টেইনের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন, যার মধ্যে অন্যতম হলো বাঁ কাঁধের গভীর রক্তক্ষরণ এবং মুখের বিভিন্ন ক্ষত।
তার ভাষ্যমতে, গলায় থাকা ফাঁসের দাগের ওপর নখের আঁচড়ের মতো চিহ্ন দেখে বোঝা যায়, আত্মরক্ষা করতে গিয়ে বা ফাঁস সরানোর চেষ্টা করার সময় ভুক্তভোগী নিজেই এসব ক্ষত তৈরি করেছিলেন। ফ্রিম্যানের দাবি, শ্বাসরোধ করার পর অপরাধীরা একই উপকরণ ব্যবহার করে তাকে বিছানার ওপরের অংশের সঙ্গে ঝুলিয়ে রেখে থাকতে পারে।
তবে এই দাবির বিপরীতে ২০১৯ সালে ময়নাতদন্তকারী চিকিৎসক ও নিউইয়র্কের প্রধান মেডিকেল পরীক্ষক ডা. বারবারা স্যাম্পসন তার সিদ্ধান্তে অটল রয়েছেন। সে সময় তিনি জানিয়েছিলেন, এপস্টেইনের শরীরের আঘাতগুলো ফাঁসিতে আত্মহত্যার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সেখানে হত্যাকাণ্ডের মতো কোনো আত্মরক্ষামূলক ক্ষতের প্রমাণ নেই। ডা. স্যাম্পসন বিবিসিকে জানিয়েছেন, তিনি এখনো আগের ময়নাতদন্তের প্রতিবেদনেই অটল আছেন। কারণ, ২০১৯ সালে এপস্টেইনর ময়নাতদন্ত করা চিকিৎসক তার মৃত্যুকে আত্মহত্যা বলেই সিদ্ধান্ত দিয়েছিলেন। তবে একটি সমঝোতার কারণে সে সময় কঠোর কারাদণ্ড থেকে রেহাই পান তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে বিচারাধীন থাকা অবস্থায় এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর সঙ্গে অর্থের বিনিময়ে যৌন কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। এরপর ২০১৯ সালের জুলাই মাসে নতুন করে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌন পাচারের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এর ১১ বছর পর অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌন পাচারের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে নতুন করে মামলা হয় তার বিরুদ্ধে।
বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের কর্মকর্তারা তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর দ্রুত নিচে নামিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলেন। মৃত্যুর প্রায় এক মাস আগে তাকে অল্প সময়ের জন্য ‘আত্মহত্যা পর্যবেক্ষণ’ তালিকায় রাখা হয়েছিল বলেও জানা গেছে।
তবে অধ্যাপক ফ্রিম্যান তার গবেষণায় আরও প্রশ্ন তুলেছেন, কেন মৃতদেহ নামানোর আগে কোনো ছবি তোলা হয়নি। তিনি পরিষ্কার জানিয়েছেন যে, এপস্টেইনকে কারা হত্যা করতে পারে বা এর নেপথ্যে কাদের হাত আছে, তা নিয়ে তার কোনো ধারণা নেই। তিনি শুধুমাত্র শারীরিক আলামত বিশ্লেষণ করেছেন এবং যেকোনো বিশেষজ্ঞকে তার এই গবেষণার ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। নিজের বক্তব্যকে ষড়যন্ত্রতত্ত্ব বলে উড়িয়ে দেওয়ার সমালোচনার জবাবে ফ্রিম্যান বলেন, তার বিশ্লেষণ সবাই যাচাই করতে পারেন। কোথাও ভুল থাকলে তা দেখিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।
বর্তমানে এই নতুন দাবির প্রেক্ষিতে বিচারিক বা দাপ্তরিক কোনো নতুন সিদ্ধান্ত সামনে আসেনি, ফলে বিষয়টি নিয়ে জনমনে আবারও নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























