ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৫ নভেম্বর) দুপুরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের স্পর্শকাতর অভ্যন্তরীণ তথ্য পাচারের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করা হয়।

তদন্তসংশ্লিষ্ট পুলিশের এক কর্মকর্তা এজাহারের বরাত দিয়ে জানিয়েছেন, জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণকে মাঠে নামার আহ্বান জানানো হয়েছিল। ওই বার্তায় ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের স্মৃতিচারণ এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নামার কথা উল্লেখ ছিল। তবে এই বার্তাটি তিনি কাকে পাঠিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। সে সময় তার জব্দ করা মুঠোফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে। বর্তমানে মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করছে। এদিকে এ ঘটনার বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। উল্লেখ্য, জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা এবং ২০১০ সালের ১ ডিসেম্বর বাহিনীতে যোগ দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুবাইদা রহমান -: সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে

রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড

আপডেট সময় ০৬:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬