ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এরদোয়ান ও আমিরের উপস্থিতিতে তুরস্ক-কাতার ৫টি চুক্তি স্বাক্ষর

তুরস্ক ও কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও শিক্ষা খাতে পাঁচটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির বৈঠকের পর এই চুক্তিগুলো সম্পন্ন হয়। সরকারি দোলমাবাহচে কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুই রাষ্ট্রপ্রধান নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং একান্ত আলোচনায় বসেন।

চুক্তিগুলোর মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি শান্তি রক্ষা, পুনর্মিলন ও সংঘাত নিরসনের অঙ্গীকার উল্লেখযোগ্য। এছাড়া ভোক্তা অধিকার সুরক্ষা, বাজার পরিদর্শন ও তদারকি এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও সমঝোতা হয়েছে। বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটির প্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন। এই সাক্ষাতের আগে দোলমাবাহচে কার্যালয়ে কাতারের আমিরকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানান প্রেসিডেন্ট এরদোয়ান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাক্স সুপারস্টার নাযাহ নাওয়ারের অভিনয় জীবনের শুরুটা যেমন

এরদোয়ান ও আমিরের উপস্থিতিতে তুরস্ক-কাতার ৫টি চুক্তি স্বাক্ষর

আপডেট সময় ০৯:১৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬