ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানের

বহু প্রতীক্ষিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেওয়ার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। বেসামারিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা পর্ষদ সভায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় অনুমোদনের জন্য চুক্তি-সংক্রান্ত ক্রয় প্রস্তাবটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের স্বাক্ষর করা দুইটি প্রত্যয়নপত্রও মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। এতে নিশ্চিত করা হয়েছে যে, সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় সরকারি ক্রয় বিধিমালার যথাযথ নিয়ম ও প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে। চুক্তি প্রণয়নের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের বিষয়টিও সেখানে স্পষ্ট করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পরই কেবল জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে।

এদিকে, এই চুক্তির কয়েকটি শর্ত নিয়ে সংসদীয় স্থায়ী কমিটিসহ সংশ্লিষ্ট মহলে ব্যাপক সমালোচনা ও প্রশ্ন উঠেছে। এর মধ্যে অন্যতম হলো, তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনালের আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম বন্ধ রাখা এবং ঢাকার ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর অন্য কোনো বাণিজ্যিক বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা না করার শর্ত। এছাড়া, হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পুরোনো টার্মিনালগুলোর সক্ষমতা কীভাবে পুরোপুরি কাজে লাগানো হবে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

চুক্তির আর্থিক কাঠামোও আলোচনার কেন্দ্রে রয়েছে। সমঝোতা অনুযায়ী বাংলাদেশ মোট রাজস্বের ২৭ শতাংশ পাওয়ার কথা থাকলেও, আংশিক থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রমে যাওয়ার অন্তর্বর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মাশুল সংক্রান্ত বিষয়গুলোও পর্যালোচনার দাবি রাখে।

উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সীমিত পরিসরে তৃতীয় টার্মিনালের কার্যক্রম চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে সেই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন প্রস্তুতি চলছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও তাদের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার লাইসেন্সের কার্যপরিধিতে তৃতীয় টার্মিনালকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। সবকিছু চূড়ান্ত হলে জাপানি প্রতিষ্ঠানটি বিমানবন্দরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব বুঝে নেবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত তিন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানের

আপডেট সময় ০৩:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬