দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের মূল্য হ্রাসের প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নতুন এ দর ঘোষণা করে বাজুস, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে বুধবারও ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল সংগঠনটি।
আকাশ নিউজ ডেস্ক 























