ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ

দেশব্যাপী সারের ডিলার নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে গতকাল জাতীয় সংসদের অধিবেশনে সরকারি ও বিরোধীদলীয় সদস্যদের মধ্যে তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় এই উত্তেজনার সূত্রপাত ঘটে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়। সংসদ সদস্য মো. নুরুল আমীনের একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ বিষয়ে আলোকপাত করছিলেন।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সম্পূরক প্রশ্ন করতে গিয়ে সারের ডিলারশিপ প্রদান প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, বিভিন্ন এলাকায় প্রভাব খাটিয়ে সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, ভাগ্নিসহ আত্মীয়স্বজনদের ডিলারশিপ দেওয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির সঙ্গে যুক্ত। হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন যে, অনেক এলাকায় ডিলার নিয়োগে অর্থের বিনিময় হয়েছে এবং একটি মহোৎসব চলছে। তিনি কৃষিমন্ত্রীর কাছে জানতে চান, এই অনিয়ম সুপরিকল্পিত কিনা এবং নিয়োগগুলো পুনরায় পর্যালোচনা করা হবে কি না। সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে, ভাগ্নি ও স্বজনরা পেয়েছেন সারের ডিলারশিপ: সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ কয়েকটি সংবাদ শিরোনাম উল্লেখ করে বলেন, ‘সারের ডিলার হয়েছেন এমপি’র ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি। আওয়ামী লীগের সময়ে যারা সারের ব্যবসা করতেন, তাদের আবার সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে নিয়ম করা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি সংসদ সদস্যদের নিজেদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা নেয়ার প্রবণতা কবে বন্ধ হবে, সে প্রশ্নও তোলেন তিনি। আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও শর্ত দেয়া ছিল।

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে সুনির্দিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ে ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এসব কমিটি আবেদন যাচাই-বাছাই করেছে। কমিটির সদস্যরা ক্রমানুসারে তিনজনের নাম মন্ত্রণালয়ে পাঠালে সেখান থেকে প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে চূড়ান্ত করা হয়। মন্ত্রী জোর দিয়ে বলেন, কোনো একক ব্যক্তির স্বাক্ষরে নয়, বরং জেলা পর্যায়ের কমিটির সকল সদস্যের স্বাক্ষরসহ প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। হট্টগোল চলাকালে তিনি জানান, নতুন মন্ত্রী হিসেবে তিনি বক্তব্য দেওয়ার সময় সাইড টক হলে অসুবিধার সম্মুখীন হন। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে। মন্ত্রী বলেন, জেলা পর্যায়ের কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করে বলেন, উত্তরের বিষয়ে সন্তুষ্ট না হলে সম্পূরক প্রশ্ন করার সুযোগ রয়েছে, তবে সংসদকে পাঠশালা বানানো সমীচীন নয়। মন্ত্রী এরপর তার বক্তব্য চালিয়ে যান এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা তুলে ধরার চেষ্টা করেন। তিনি বলেন, সংসদ সদস্যদের কথা বলার অধিকার রয়েছে, জবাব দেয়ারও অধিকার রয়েছে। মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেবো। তিনি আরও বলেন, বিএনপি ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের দায়িত্ব দেয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিল। কথা বলার ক্ষেত্রে আমাদের ভাষার প্রতি সংযত হওয়া উচিত।

অন্যদিকে, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার সারের জন্য ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে। কৃষকদের হাতে ন্যায্যমূল্যে সার পৌঁছাতে বিশেষ টাস্কফোর্স, মোবাইল কোর্ট ও কঠোর মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। মন্ত্রীর এই জবাবের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি আপত্তি জানান। তিনি হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সমালোচনা করে বলেন, অর্থের বিনিময়ে ডিলারশিপ দেওয়ার দাবিটি সম্পূর্ণ অসত্য এবং এটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান তিনি। মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। কিন্তু এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন।

নুরুল ইসলাম মনি আরও বলেন, যদি অনিয়মের কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তবে তা মন্ত্রীর সাথে আলোচনা বা লিখিতভাবে জানানো উচিত। সার একটি সংবেদনশীল পণ্য উল্লেখ করে তিনি মনে করিয়ে দেন যে, বিগত সরকারের সময়কার ডিলারদের বাদ দিয়ে নতুন নিয়োগের বিষয়ে সংসদের সবাই ঐকমত্যে পৌঁছেছিলেন। এখন সেই প্রজ্ঞাপনে কোনো ভুলত্রুটি থাকলে তা নিয়ে মন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারে বৃষ্টি: ফের লঘুচাপের আভাস, সারা দেশেই না

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ

আপডেট সময় ০৮:৪৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬