ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাথরঘাটায় ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

বরগুনার পাথরঘাটায় ঝড়ে বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি। অন্যদিকে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনাসহ আশপাশের অঞ্চলে গত দুই দিন ধরে থমথমে আবহাওয়ার সঙ্গে কখনও মাঝারি আবার কখনও ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মাঝে মাঝে দমকা হাওয়া থাকার কারণে গাছপালা ভেঙে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় গত দুই দিনের অধিকাংশ সময় বন্ধ থাকে বিদ্যুৎ সরবরাহ। পানি বেড়ে যাওয়ার শঙ্কা নিয়ে গত দুইরাত ধরে নির্ঘুম রাত কাটিয়েছে জেলার ঝুকিপূর্ণ গ্রামাঞ্চলের হাজারও মানুষ। জেলার প্রধান দুটি নদী পায়রা ও বিষখালীতে অস্বাভাবিক জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। এতে দুর্বল বেরিবাঁধ ভেঙে জেলার সদর উপজেলা ও তালতলী উপজেলার প্রায় ১০টি গ্রাম দিনে ও রাতে দুইবার করে প্লাবিত হচ্ছে। এ সময় নিম্নাঞ্চলে বসবাসকারী সহস্রাধিক পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্রসহ রান্নাঘর ও তৈজসপত্র সব পানিতে ডুবে যায়। রান্নার চুলোসহ খাদ্য সামগ্রী ভিজে নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবারেই কোনও রান্না চলেনি।

শনিবার ভোররাতে বরগুনার পাথরঘাটায় ঝড়ের আঘাতে উপজেলার কাঁঠালতলী ও নাচনাপাড়া ইউনিয়নের অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ১৫টি ঘর সম্পূর্ণ এবং বাকিসব আংশিক বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে।

এদিকে, আজ শনিবার বিকেল ৩টায় বরগুনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জরুরিভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়নের পাশাপাশি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা এবং ১০ কেজি করে চাল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাথরঘাটায় ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত

আপডেট সময় ০৯:২৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭