ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পার্বত্য অঞ্চলে ৫ বছরে ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর ধারাবাহিক হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এই পরিসংখ্যান তুলে ধরেন। পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিহতদের মধ্যে ৩০৮ জন সাধারণ নাগরিক এবং আটজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। একই সময়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এছাড়া এই পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার হামলার ঘটনা ঘটেছে। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

অঞ্চলটির সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, সশস্ত্র গোষ্ঠীগুলো গত পাঁচ বছরে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর ৮১ বার হামলা চালিয়েছে। এছাড়াও এই সময়ের মধ্যে ২৯৭টি অপহরণ, ৪৭১টি চাঁদাবাজি এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া সশস্ত্র গোষ্ঠী দ্বারা ২৯৭ বার অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ও ৩৭৭ বার অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে।

পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখতে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী বলেন, সন্ত্রাসীদের তৎপরতা দমনে ‘অপারেশন উত্তরণ’ বিশেষ অভিযান চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সরকার কঠোর নীতি গ্রহণ করেছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করতে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনে বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে সমন্বিত বিশেষ অভিযানও পরিচালনা করা হয়। প্রয়োজনীয় ক্ষেত্রে বিমানবাহিনীর সহযোগিতার পরিধি বিবেচনা করে হেলিকপ্টার ব্যবহার করা হয়ে থাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বপ্ন পূরণের পথে অদম্য মেধাবীরা: অদ্বিতীয়া বৃত্তির গল্প

পার্বত্য অঞ্চলে ৫ বছরে ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬