ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিলেটে সাবেক এমপি রনজিত ও নাজমুলের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ

সিলেটে আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বাসায়ও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গত সোমবার মধ্যরাতে নগরের টিলাগড় ও মেজরটিলা এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, রাত একটা থেকে দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসা দুটিতে অতর্কিতে হামলা চালায়। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রনজিত সরকার ও নাজমুল ইসলাম আত্মগোপনে থাকলেও তাদের পরিবারের সদস্যরা ওইসব বাসায় অবস্থান করছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এই হামলার সঙ্গে জড়িত। হামলার কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত একটার দিকে রনজিতের বাসায় চারজন ব্যক্তি প্রবেশ করেন, যাদের একজনের মাথায় হেলমেট এবং অন্যজনের মুখে মাস্ক ছিল। হামলাকারীরা লাঠি ও হাতুড়ি দিয়ে সিসিটিভি ক্যামেরা ও কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এরপরই বাসায় আগুন দেওয়া হয়।

অন্যদিকে, নাজমুল ইসলামের বাসার সামনে বেশ কয়েকজনকে মোটরসাইকেলে এসে হামলা চালাতে দেখা যায়। ছয়জন যুবক তার ফ্ল্যাটের দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করেন এবং সিসিটিভি ক্যামেরা অকেজো করে দেন। নাজমুল ইসলাম হোয়াটসঅ্যাপে জানান, এটি তার ব্যক্তিগত ফ্ল্যাট নয়, বরং পারিবারিক সম্পত্তি। কোনো ধরনের উসকানি ছাড়াই ভেতরে ঢুকে লুটপাট চালানো হয়েছে এবং ভবনের অন্যান্য নিরীহ বাসিন্দাদের ফ্ল্যাটেও হামলা হয়েছে।

এই অভিযোগের বিষয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন, তাই বিষয়টি সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।

পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত আছে। তিনি বলেন, কিছুটা ভাঙচুর হয়েছে তবে আগুন লাগানোর ঘটনা ঘটেনি, বরং বাসার সামনে টায়ার পোড়ানো হয়েছে। পুলিশ ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৭ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে ভর্তি

সিলেটে সাবেক এমপি রনজিত ও নাজমুলের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ

আপডেট সময় ১১:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬