ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের সহিংস বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

মঙ্গলবার সকাল থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ-পাটগাতী সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে পাটগাতীতে উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আন্দোলনকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ কর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের সময় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে।

এই সহিংসতার ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন দেওয়ার পর বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। তবে দফায় দফায় সংঘর্ষে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস

গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের সহিংস বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

আপডেট সময় ০৩:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬