ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চালু হোক প্যারিস-ঢাকা ফ্লাইট: প্রবাসীদের

ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের যাতায়াত বিড়ম্বনা লাঘব ও সময় সাশ্রয়ের লক্ষ্যে প্যারিস-ঢাকা সরাসরি বিমান চলাচল চালুর দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ ও আলোচনার পরিকল্পনা নিয়েছে সংগঠনটি।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ফ্রান্সের প্যারিসের ওবারভিলিয়ে এলাকার ‘লিগ্যাল এইড’ হলরুমে সংগঠনটির আহ্বায়ক কমিটির এক সভায় এই প্রস্তাব নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আজাদ মিয়া এবং সঞ্চালনা করেন সদস্যসচিব আব্দুল মোমিত (রোমেল)। নয় সদস্যের ওই আহ্বায়ক কমিটির আটজন সদস্য সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্যারিস-ঢাকা রুটে ফ্লাইট চালুর সম্ভাবনা, যাত্রীসংখ্যা, পরিচালনার সম্ভাব্য ব্যয় এবং রুটটির বাণিজ্যিক কার্যকারিতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। এ ধরনের ফ্লাইট চালুর বাস্তবতা যাচাই করতে যাত্রী চাহিদা ও আয়-ব্যয়ের হিসাবসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগৃহীত এসব তথ্য বিশ্লেষণের পর একটি বাস্তবসম্মত প্রস্তাব সরকারের কাছে তুলে ধরা হবে। যাত্রী চাহিদা ও অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনায় সাপ্তাহিক, পাক্ষিক কিংবা মাসিক ভিত্তিতে ফ্লাইট পরিচালনার বিষয়টিও প্রস্তাবে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে সংগঠনটি।

বক্তারা সভায় জানান, সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি উভয় দেশের ব্যবসায়িক ও পর্যটক যাত্রীরাও ব্যাপকভাবে উপকৃত হবেন। এতে ট্রানজিটের ভোগান্তি দূর হবে এবং ভ্রমণের সময় উল্লেখযোগ্য হারে কমবে। এছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ভবিষ্যতে প্যারিস-সিলেট সরাসরি ফ্লাইট চালুর বিষয় নিয়েও সভায় আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সরকারি অনুমোদন পাওয়া যায়নি; প্রাথমিকভাবে যাত্রী চাহিদা যাচাইকেই প্রধান্য দেওয়া হচ্ছে।

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে ফ্রান্সের ১৯০১ সালের সমিতি আইনের আওতায় নিবন্ধনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি গঠনতন্ত্র প্রণয়ন ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা হয়েছে। আগামী ২১ নভেম্বর বিশেষ সম্মেলনের মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর বাইরে যুক্তরাজ্য, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশেও শাখা গঠনের মাধ্যমে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো নিয়ে নিয়মিত কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চালু হোক প্যারিস-ঢাকা ফ্লাইট: প্রবাসীদের

আপডেট সময় ০৪:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬