পুলিশের ৬৭ জন পরিদর্শক (নিরস্ত্র) পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হয়েছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ সই করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদেশে বলা হয়েছে, পদোন্নতির এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























