ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের সমীক্ষা বর্তমানে চলমান রয়েছে। আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ এই সমীক্ষা কার্যক্রম শেষ হলে সেতু দুটির সঠিক অবস্থান, নকশা এবং প্রাক্কলিত ব্যয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। দ্বিতীয় পদ্মা সেতুটি ওয়াই-আকৃতিতে নির্মাণের সম্ভাব্যতা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। এটি বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ সহজতর হওয়ার পাশাপাশি মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে বিকল্প যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

অন্যদিকে, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের মাধ্যমে রংপুরসহ পুরো উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এটি ওই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বিশেষ গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণের বিষয়টিও সভায় আলোচিত হয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির সংকট নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম। এছাড়া ব্যারেজের ওপর দিয়ে সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাবনাটিও খতিয়ে দেখা হচ্ছে।

প্রকল্পগুলোর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন, জমি অধিগ্রহণ প্রক্রিয়া এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কাজের সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, অর্থ সচিব, সেতু বিভাগের সচিব ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে নতুন রেকর্ড গড়ল জিটিসি

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬