ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা, সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সাইবার হামলার কবলে পড়েছে। গত রোববার রাতে হ্যাকাররা অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কয়েক দফা চেষ্টা চালায়। সোমবার বিকেলে বিসিবির পক্ষ থেকে ফেসবুক পেজে দেওয়া এক জরুরি বার্তায় বিষয়টি সবাইকে অবগত করা হয়।

বোর্ড জানিয়েছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। হ্যাকাররা এই অ্যাকাউন্টটি ব্যবহার করে বিভিন্ন ক্রিকেটার, বিসিবির কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে সন্দেহজনক বার্তা ও লিঙ্ক পাঠাচ্ছে। এসব মেসেজে অবৈধ বেটিং ওয়েবসাইট, ক্রিপ্টোকারেন্সির প্রলোভন এবং ক্ষতিকারক ফিশিং লিঙ্ক যুক্ত করা হয়েছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিসিবি সবাইকে অত্যন্ত সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের লিঙ্কে ক্লিক না করা কিংবা সেটি ওপেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অ্যাকাউন্ট থেকে আসা কোনো বার্তায় সাড়া না দিয়ে এবং কোনো কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকতে সবাইকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্যসহ আটক ছয়

বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা, সতর্ক থাকার আহ্বান

আপডেট সময় ১০:০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬