ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আশুলিয়ায় ৪ উগ্রবাদীর সবার আত্মসমর্পণ

অাকাশ নিউজ ডেস্ক:

আশুলিয়ায় রাত থেকে ঘিরে রাখা সন্দেহভাজন ‘জঙ্গি আস্তানার’ ভেতরে থাকা ৪ উগ্রবাদীর সবাই আত্নসমর্পন করেছে। রোববার সকাল থেকে র‌্যাবের অভিযান শুরুর পর ১১টা ৫৮ মিনিটের দিকে প্রথমে একজন আত্নসমর্পন করে। পরে একে একে আরো দুইজন এবং সর্বশেষ বেলা ১টা ১০ মিনিটের মধ্যে সর্বশেষ ব্যক্তি আত্নসমর্পন করে। তবে এখনো তাদের পরিচয় জানাতে পারেনি র‌্যাব। এ ঘটনায় বাড়ির মালিককে আটক করা হয়েছে।

এর আগে শনিবার রাত ১টার দিকে র‌্যাব-৪ এর একটি দল নয়ারহাট এলাকার চৌরাবালি এলাকায় ইব্রাহীম নামে এক ব্যক্তির মালিকানাধীন ওই বাড়ি ঘিরে ফেলে।
রোববার সকালে র‌্যাবের স্পেশাল ফোর্স ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি শুরু হয়।

সকাল ৯টার পর র‌্যাবের একটি এপিসি ওই বাড়ির কাছাকাছি যেতে দেখা যায়। আকাশে একটি হেলিকপ্টারও চক্কর দিতে দেখা যায়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে একটানা বেশ কিছুক্ষণ স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির শব্দ আসে ওই বাড়ির দিক থেকে।

মুফতি মাহমুদ খান জানান, বেলা ১২টার দিকে ওই বাড়ি থেকে একজন বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন। সে জানায়, ভেতরে আরও তিনজন রয়েছে। কোনো নারী বা শিশু তাদের মধ্যে নেই। এর মিনিট দশেক পর একজন এবং বেলা সাড়ে ১২টার দিকে আরও একজন বেরিয়ে এসে আত্মসমর্পণ করে।

অভিযান শুরুর পরপরই ভেতরে থাকা ‘জঙ্গিরা’ র‌্যাব সদস্যদের লক্ষ্য করে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। রোববার সকাল ৬টার দিকে আবারও গুলি করে তারা। কয়েকটি বোমাও ছোড়া হয়। জবাবে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন।

বাড়ির ভেতরে থাকা ‘জঙ্গিদের’ আত্মসম্পর্ণ করার আহ্বান জানিয়ে রাতে ও সকালে হ্যান্ডমাইকে বেশ কয়েকবার আহ্বান জানানো হলেও তখন তারা সাড়া দেয়নি।

ওই বাড়ির মালিক ইব্রাহীমকে আটক করার পর তার বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, আজাদ নামের এক লোক গার্মেন্ট কর্মী পরিচয়ে দুই মাস আগে বাড়িটি ভাড়া নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়ায় ৪ উগ্রবাদীর সবার আত্মসমর্পণ

আপডেট সময় ০৪:২১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭