পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন গার্মেন্টস মালিক নেতারা। সোমবার (২ নভেম্বর) সকালে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ পোশাক শিল্পের মালিকপক্ষ উপস্থিত আছেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনার জন্য ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও বৈঠকে অংশ নিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 























