সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গভীর রাতে চালানো এসব অভিযানে ইয়াবাসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পাঙ্গাসী বাজারে অভিযান চালিয়ে সবুজ হোসেন (২৫) নামের এক যুবককে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। সে হাটপাঙ্গাসী উত্তরপাড়ার আব্দুল মোমিন শেখের ছেলে। মাদক বহনে ব্যবহৃত তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়। সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এদিকে একই রাতে ঢাকার মালিবাগে অভিযান চালিয়ে সিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি প্রহল্লাদ সরকারকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। সে দেওভোগ গ্রামের প্রেমচাঁদ সরকারের ছেলে। এ সময় ৩০ পিস ইয়াবাসহ একটি মটোর সাইকেল উদ্ধার করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























